৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:৩৫ পিএম BDST banglanew24
18 Mar 2012   03:54:50 PM   Sunday BdST
E-mail this

কালকিনিতে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কালকিনিতে ২০ মামলার পলাতক আসামি গ্রেফতার

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার এনায়েত নগর এলাকা থেকে রোববার ২০টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জাহাঙ্গীর বেপারী ওরফে কুক্কা চোরাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

জাহাঙ্গীর শিকারমঙ্গল এলাকার চরফতে বাহাদুর গ্রামের সোনামুদ্দিন বেপারীর ছেলে।
 
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহীন মণ্ডল বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার এনায়েত নগর এলাকার সমিতির হাট থেকে তাকে গ্রেফতার করা হয়।

কুক্কা চোরার বিরুদ্ধে হত্যা, চুরি, ডাকাতি, ছিনতাই, বিস্ফোরক, হামলাসহ প্রায় ২০টি মামলা রয়েছে বলে ওসি জানান।

তাকে আদালতের মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময় : ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১৮, ২০১২

সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান