৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৭:৩৬ পিএম BDST banglanew24
19 Sep 2012   10:40:27 PM   Wednesday BdST
E-mail this

বিশ্বাস আছে পাইবাসের


স্পোর্টস করেসপন্ডেন্ট, ক্যান্ডি থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিশ্বাস আছে পাইবাসের
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাল্লেকেলে: বাংলাদেশ দলের বিশ্বকাপ শুরু হতে একদিন বাকি। ২১ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে তারা। ওই খেলায় জিতলে শীর্ষ আটে যাওয়ার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ দলের প্রধান কোচ রিচার্ড পাইবাস তার দল সম্পর্কে বলছিলেন:  

প্রশ্ন: বাস্তবতার নিরিখে বাংলাদেশের লক্ষ্য কি?

পাইবাস: জিততে হলে আমাদের ভালো খেলতে হবে। নির্দিষ্ট দিন গেম যে কারও হাতে চলে যেতে পারে। কিন্তু এখন আমাদের দল যে অবস্থায় আছে তাতে আমি খুশি। আয়ারল্যান্ডের বিপক্ষে আমরা ভালো খেলতে পারিনি। তিনদিন ভ্রমণ করে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে চারদিন খেলে আবার তিনদিনের ভ্রমণ করে ফিরে আসতে হয়েছে। আমার মনে হয় তার প্রভাব পড়েছে খেলায়। ছেলেদের এখানে কিছুটা বিশ্রাম দিয়েছি। আজ (বুধবার) খুব ভালো অনুশীলন হয়েছে এবং কাল প্রস্তুতি নিয়ে খেলতে যাবে।

প্রশ্ন: প্রথম ম্যাচ নিয়ে কি ভাবছেন?

পাইবাস: ছেলেরা প্রত্যেকে ফিট। ক্যাম্পে কোন সমস্যা হচ্ছে না। প্রথম ম্যাচের জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি।

প্রশ্ন: স্পিনারদের নিয়ে আপনি কতটা আশাবাদি?

পাইবাস: স্পিন আমাদের অন্যতম শক্তি। আমাদের দলে স্পিন বৈচিত্র আছে। চাইলে ছয় থেকে সাতজন স্পিনারকে কাজে লাগাতে পারবো। সিমারদের ওপরও আমি খুশি। আমাদের একদল মানসম্পন্ন সিম বোলার আছে, আবুল হাসান রাজু একজন। খুবই ভালো মানের সুইং এবং সিম পেতে পারি মাশরাফি এবং শফিউলের কাছ থেকে। জিয়ার এবং অলরাউন্ডার ফরহাদ রেজার কাছ থেকেও কয়েক ওভার পেতে পারি।

প্রশ্ন: ‘ডি’ গ্রুপকে বলা হচ্ছে ‘গ্রুপ অব ডেথ’। আপনি কি মনে করেন?

পাইবাস: তিন দলের গ্রুপ হলে প্রত্যেক গ্রুপই ‘গ্রুপ অব ডেথ’। দুই দলকে ২৪০ বল খেলতে হবে। আমি গ্রুপ অব ডেথ বলবো না। আমরা জানি আমাদের কি করতে হবে। গত তিন মাস আমরা কঠোর অনুশীলন করেছি।

প্রশ্ন: পাল্লেকেলের পিচ সম্পর্কে কিছু বলবেন?

পাইবাস: বিশ্বের যেকোন প্রান্তে খেলতে হবে। প্রতিটি ট্র্যাক ভিন্ন হয়। আমি যেটা মনে করি প্রত্যেক সাইডকে দ্রুত কন্ডিশন এবং উইকেটের গভীরতা সম্পর্কে বুঝে নিতে হবে।

প্রশ্ন: নিউজিল্যান্ডের শক্তিশালী দিকগুলো কি?


পাইবাস: সত্যি বলতে তারা কঠিন প্রতিপক্ষ। ড্যানিয়েল ভেট্টরি তাদের মূল খেলোয়াড়। ব্যাটসম্যান হিসেবে বিপজ্জনক হয়ে উঠতে পারেন ম্যাককালাম এবং রস টেলর। তাদের দলের গভীরতা আছে। নিউজিল্যান্ড খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি দল। আমাদের দিক থেকে বলতে পারি, ছেলেরা খেলার জন্য অপেক্ষা করছে।

প্রশ্ন: তাদের দুর্বল দিক কোনটি?

পাইবাস: তাদের দুর্বলতা বের করা আমার জন্য ঠিক হবে না। তারা খুব ভালো একটি দল।

ক্যান্ডি সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১২
এসএ/সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান