৪ আষাঢ় ১৪২০, মঙ্গলবার জুন ১৮, ২০১৩ ১০:৪৭ এএম BDST banglanew24
15 Aug 2012   01:33:16 PM   Wednesday BdST
E-mail this

৪ মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা


এইচ এম মুর্তুজা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: চলতি সপ্তাহের তিন কার্যদিবসে পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি মিউচ্যুয়াল ফান্ড এর বিনিয়োগকারীদের লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড, সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

ওয়েবসাইটে প্রকাশ করা হয়, ইবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড প্রতিষ্ঠানটির তহবিলে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর মিউচ্যুয়াল ফান্ডটি ২১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে। যা চলতি বছরের চেয়ে ১১ শতাংশ বেশি।

আইএফআইসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে, যা এর আগের বছরের তুলনায ১০ শতাংশ কম। এর আগের বছর আইএফআইসি ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ১৫ শতাংশ লভ্যাংশ দেয়।

আর সাউথইস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড ও ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ড এর বিনিয়োগকারীদের ১১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগের বছর এ তহবিলের সাধারণ বিনিয়োগকালীদের কোনো লভ্যাংশ দেওয়া হয়নি।

সবশেষ ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচ্যুয়াল ফান্ডের বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। যা এর আগের বছরের তুলনায় ১৩ শতাংশ কম। পূর্ববর্তী বছরে ফান্ডটির বিনিয়োগকারীদের ১৮ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১২
এইচএমএম/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান