 |
ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক সামান্য বেড়েছে। তবে আগের কার্যদিবস মঙ্গলবারের চেয়ে লেনদেনের পরিমাণ কমেছে।
এদিন লেনদেন শেষে ডিএসইতে ১৪৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১০ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ৮৬৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৯৩৯ কোটি টাকা।
গত কয়েককার্যদিবসের ধারাবাহিকতায় এদিনও লেনদেনের শুরুতে ডিএসইর সূচক বাড়ে। প্রথম ১০ মিনিটে অর্থাৎ সকাল ১০টা ৪০ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ৪৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে বেলা পৌনে ১১টায় ডিএসইর সাধারণ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৬ পয়েন্টে, সাড়ে ১১টায় ৫০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৪ পয়েন্টে, দুপুর পৌনে ১টায় ৫৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৬৬ পয়েন্টে, দেড়টায় ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৪ পয়েন্টে, ২টায় ২৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪১ পয়েন্টে স্থির হয়।
দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪২৪ পয়েন্টে উন্নীত হয়।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, বুধবার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৫টির, কমেছে ১০৯টির এবং অপরিবর্তীত রয়েছে ১৮টির দাম।
বুধবার লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির মধ্যে তিতাস গ্যাস কোম্পানির মোট লেনদেন হয় ৬৪ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৭০০ টাকা, মেঘনা পেট্রোলিয়াম ৪২ কোটি ৫৬ লাখ ৭ হাজার ৬০০ টাকা, ইউনাইটেড এয়ার ৪১ কোটি ১১ লাখ ৬১ হাজার ৪০০ টাকা, যমুনা অয়েল ৩৮ কোটি ১০ লাখ ৫৬ হাজার ৮০০ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবল ৩৭ কোটি ২৩ লাখ ২৪ হাজার ৯০০ টাকা, ইউনিক হোটেল ৩৬ কোটি ৬০ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা, এমআই সিমেন্ট ২৬ কোটি ৭৭ লাখ ৫০ হাজার ৮০০ টাকা, বেক্সমকো লি. ২৫ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা, আরএন স্পিনিং ২৪ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৭০০ টাকা এবং কেয়া কসমেটিকস ২১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৮ হাজার ৫৭৪ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯৬টি, কমেছে ৮০টি এবং দাম অপরিবর্তীত রয়েছে ১৫টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) সিএসইর শীর্ষ ১০ কোম্পানি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, তিতাস গ্যাস, ইউনিক হোটেল, বেক্সিমকো লিমিটেড, আরএন স্পিনিং, বাংলাদেম সাবমেরিন ক্যাবল, আমরা টেকনোলজি, এসআইবিএল, এমআই সিমেন্ট এবং আফতাব অটোমোবাইল।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ৮৯ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা : নজরুল ইসলাম, নিউজরুম এডিটর