৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১০:৪৪ এএম BDST banglanew24
21 Jun 2012   06:41:27 PM   Thursday BdST
E-mail this

মুম্বাইয়ে মহারাষ্ট্রের রাজ্য সচিবালয় ভবনে ভয়াবহ আগুন


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মুম্বাইয়ে মহারাষ্ট্রের রাজ্য সচিবালয় ভবনে ভয়াবহ আগুন

ঢাকা: ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্রর রাজ্যের রাজধানী মুম্বাই নগরীতে অবস্থিত রাজ্য সচিবালয় ভবনে আগুন লেগেছে। দক্ষিণ মুম্বাইয়ে অবস্থিত মন্ত্রণালয় ভবন নামে পরিচিত সচিবালয়ের আগুন নিয়ন্ত্রণে আনতে কমপক্ষে ২৫টি ফায়ার ইঞ্জিনকে নিয়োজিত করা হয়েছে বলে জানা গেছে।

এখনও পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া না গেলেও আশঙ্কা করা হচ্ছে ক্ষতিগ্রস্ত ভবনের মধ্যে এখনও বেশ কিছু লোক আটকা পড়ে থাকতে পারে। এখন পর্যন্ত ৩ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে ভবনের চতুর্থ তলায় আগুন লেগে তা খুব দ্রুত ষষ্ঠ তলায় পৌঁছে যায়। এখানেই মহারাষ্ট্র রাজ্যের মুখ্যমন্ত্রী পৃথীরাজ চ্যাভনের অফিস অবস্থিত বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

আগুন লাগার সময় মুখ্যমন্ত্রী নিজ কার্যালয়ে থাকলেও তাকে সেখান থেকে দ্রুত উদ্ধার করা হয়। অগ্নিক‍াণ্ডে মুখ্যমন্ত্রী ও উপ মুখ্যমন্ত্রীর অফিস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ২১, ২০১২
সম্পাদনা: রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান