ঢাকা: ‘মে দিবস’ উপলক্ষে আগামী ১ মে মঙ্গলবার দেশের সব সংবাদপত্র অফিস বন্ধ থাকবে। এজন্য ২ মে বুধবার কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।
সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১২
একেআর/ জেডএম