৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ১:২৯ এএম BDST banglanew24
02 Jun 2012   10:03:47 PM   Saturday BdST
E-mail this

এভারেস্ট বিজয়ীদের সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট বিজয়ী চার বাংলাদেশী মুসা ইব্রাহিম, এমএ মুহিত, নিশাত মজুমদার ও ওয়াসফিয়া নাজরীনকে সংবর্ধনা দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

প্রথম বাংলাদেশী হিসেবে মুসা ইব্রাহিম ২০১০ সালে ২৩ মে মাউন্ট এভারেস্ট চূড়ায় লাল-সবুজ পতাকা উড়ান। এম এ মুহিত এভারেস্ট জয় করেছেন দ্বিতীয় বাংলাদেশী হিসেবে। ২০১১ সালের ২২ মে এভারেস্ট জয় করেন তিনি। নিশাত মজুমদার প্রথম বাংলাদেশী নারী হিসেবে এভারেস্ট শৃঙ্গে পদার্পণ করেন চলতি বছরের ১৯ মে। সর্বশেষ বাংলাদেশী হিসেবে ওয়াসফিয়া নাজরীন এভারেস্ট চূড়ায় ওঠেন ২৬ মে ২০১২। তাদের কেউ কেউ এখনো বিদেশে রয়েছেন। দেশে ফিরে আসার পরপরই তাদের সংবর্ধনা জানানো হবে বলে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবর্ধনাই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এভারেস্ট বিজয়ী প্রত্যেককে এক লাখ টাকা করে অনুদান দেবেন বলে জানিয়েছে এনএসসি।

বাংলাদেশ সময়: ২২০২ ঘণ্টা, জুন ০২, ২০১২

এএইচবি



বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান