৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:৪৭ পিএম BDST banglanew24
12 Dec 2012   06:17:16 AM   Wednesday BdST
E-mail this

২১ নারী-পুরুষ-শিশুকে বাংলাদেশে পুশব্যাক


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল: ২১ জন নারী, পুরুষ ও শিশুকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মঙ্গলবার ভোরে বাংলাদেশে পুশব্যাক করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও পুলিশ। ২ বছর ভারতে কারাভোগ শেষে তাদের বাংলাদেশে পুশব্যাক করা হয়।

যাদের পুশব্যাক করা হয়েছে, তারা হলেন- মান্দার মল্লিকের ছেলে রশিদ (৩০), বাদুর আলী সরদারের ছেলে মরিদুল (৩৪), আব্দুল কাদেরর ছেলে আনিছুর রহমান (২৮), কুদ্দুস মোড়লের ছেলে রবিউল (৩৫), মজিদের ছেলে বিল্লাল (৩১), আক্কেল আলীর ছেলে ইনাত আলী (৪০), মাওলা বক্সের ছেলে মাসুদ (৩০), রশিদের স্ত্রী রমেছা (২৪), মাসুম শেখের ছেলে আরব আরী (২৫),  মাসুমের স্ত্রী রমেছা (২০), মনিরুল ইসলামের স্ত্রী রোকেয়া (২৭), হোসেন আলী মোড়লের ছেলে আক্কেল আলী (২৫), রবিউলের স্ত্রী আকলিমা (২৩), আকবার আলীর স্ত্রী আয়শা (২৪), আনিছুরের স্ত্রী আম্বিয়া (২৩), মান্দার মল্লীকের স্ত্রী ফতেমা (২০),  রশিদের ছেলে টিটু (২), নুরুজ্জামানের মেয়ে কুলছুম (১৮) ও আবুল হোসেনের মেয়ে টুম্পা (৬)।

এদের সবার বাড়ি যশোরের ঝিকরগাছা, শার্শা ও কলারোয়া থানার বিভিন্ন অঞ্চলে।

ফেরত আসা নারী-পুরুষ সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে তাদের ২১ জনকে  বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশের ভেতরে ঠেলে দেয় বিএসএফ ও ভারতীয় পুলিশ। এরপর বিজিবি সদস্যরা তাদের আটক করে  থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ফিরে আসা রশিদ বাংলানিউজকে জানান, দালালের মাধ্যমে তারা ভারতের মুম্বাই শহরে গিয়ে বিভিন্ন বাসা-বাড়িতে কাজ করছিলেন। হঠাৎ করে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। পরে ২ বছর কারাভোগ শেষে গত শনিবার তাদের পেট্রাপোল সীমান্তে নিয়ে আসে।

পরে মঙ্গলবার ভোররাতে বিএসএফ সদস্যদের সহযোগিতায় ভারতীয় পুলিশ তাদের বাংলাদেশের ভেতরে ঠেলে পাঠায়।

বাংলাদেশ সময়: ০৪৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১২
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান