৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:০৮ এএম BDST banglanew24
01 Aug 2012   05:14:24 PM   Wednesday BdST
E-mail this

মুনাফা বেড়েছে সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং আরএন স্পিনিংয়ের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত দুই কোম্পানি পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে কোম্পানি দু’টির মুনাফা বেড়েছে। কোম্পানি দু’টি হলো- সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং আরএন স্পিনিং কোম্পানির।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

সোনার বাংলা ইন্স্যুরেন্স: সোনার বাংলা ইন্স্যুরেন্স ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ২ কোটি ২৮ লাখ টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৮৮ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ কোটি ৭১ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০ দশমিক ৭৫ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৫৬ লাখ ৩০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার টাকা এবং শেয়ার প্রতি লাভ হয়েছিল (ইপিএস) ০ দশমিক ৪৩ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৯৭ লাখ ৯০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৪৬ টাকা।

আরএন স্পিনিং: আরএন স্পিনিং ২০১২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, অর্ধবার্ষিকীতে (জানুয়ারি-জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৭৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ার প্রতি আয় (ইপিএস) ৩ দশমিক ৯৩ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬০ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৩ দশমিক ২২ টাকা।

সুতরাং চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে গত অর্থবছরের অর্ধবার্ষিকীর চেয়ে কোম্পানিটির মুনাফা বেড়েছে ১৩ কোটি ২৬ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে গত ৩ মাসে (এপ্রিল থেকে জুন-২০১২) কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৪৫ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় হয়েছিল (ইপিএস) ২ দশমিক ৪২ টাকা।

গত বছরের একই সময়ে কোম্পানিটির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৩৪ কোটি ১৩ লাখ ৭০ হাজার টাকা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৮২ টাকা।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০১, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান