৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:০৪ এএম BDST banglanew24
02 Aug 2012   10:52:56 PM   Thursday BdST
E-mail this

স্থায়ী কমিটি ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক চলছে


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্থায়ী কমিটি ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে খালেদার বৈঠক চলছে

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বৈঠক চলছে।

বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে খালেদা জিয়া ছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণি, ব্যারিস্টার মওদুদ আহমদ, তরিকুল ইসলাম, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এমকে আনোয়ার, ড. আবদুল মঈন খান, ব্রিগেডিয়া (অব.) আসম হান্নান শাহ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা প্রমুখ উপস্থিত আছেন।

সূত্রমতে,  এ বৈঠকে মূলত হরতালে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৪৬ জন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠনের প্রেক্ষাপটে আইনি করণীয় ও মামলা মোকাবেলার কৌশল নিয়েই আলোচনা চলছে।

তবে ছাত্রদল ও যুবদলের বর্তমান কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের বিষয়টিও আলোচনায় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র।

এছাড়া চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও এ বৈঠকে আলোচনা হওয়ার কথা রযেছে।

বাংলাদেশ সময়: ২২৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১২
এমএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান