৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৯:১৬ পিএম BDST banglanew24
05 Feb 2013   12:11:40 PM   Tuesday BdST
E-mail this

ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ ১শ’ কোটি টাকা


শেখ নাসির হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ ১শ’ কোটি টাকা

ঢাকা: জানুয়ারি মাস শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদেশি বিনিয়োগের পরিমাণ বেড়েছে। চলতি বছরের প্রথম মাসে নিট বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১শ’ কোটি টাকা। যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ বলে তথ্য পর্যালোচনায় জানা যায়।

এদিকে নতুন বছরের শুরুতে বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রবণতায় অশ্বস্ত হয়েছেন বাজার সংশ্লিষ্টরা। বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির এই অবস্থ‍াকে বাজার স্থিতিশীল হওয়ার সংকেত বলে মনে করছেন তারা।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি বছরের প্রথম মাসে অর্থাৎ জানুয়ারিতে ডিএসই’র মোট লেনদেনের ৪ দশমিক ৪৫ শতাংশ ছিল বিদেশি বিনিয়োগকারীদের। লেনদেনের পরিমাণ ১৭৩ কোটি ২৩ লাখ টাকা। এর মধ্যে ১৩৬ কোটি ৪৮ লাখ টাকার  শেয়ার ক্রয় আর মাত্র ৩৬ কোটি ৭৫ লাখ টাকা শেয়ার বিক্রয় বাবাদ লেনদেন।

সুতরাং জানুয়ারি মাসে বিদেশিদের নিট বিনিয়োগের পরিমাণ ৯৯ কোটি ৭২ লাখ টাকা।যা গত বছরের এপ্রিল মাসের পর সর্বোচ্চ।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১২ সালের এপ্রিল মাসে বিদেশিদের লেনদেনের পরিমাণ ছিল ২৫২ কোটি ৬২ লাখ টাকা। এর মধ্যে ১৯২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার ক্রয় ও ৬০ কোটি ১৬ লাখ টাকা বিক্রয় বাবদ। সুতরাং সে সময় বিদেশিদের নিট বিনিয়োগ ছিল ১৩২ কোটি ৩০ লাখ টাকা।

২০১২ সালের মে মাসে ডিএসইতে বিদেশিরা বিক্রয়ের তুলনায় ৯৬ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার বেশি ক্রয় করেন। মোট লেনদেন দাঁড়ায় ১৯৫ কোটি ৮১ লাখ টাকা। এর মধ্যে ক্রয় ১৪৬ কোটি ২৯ লাখ টাকা এবং বিক্রয় ৪৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।

জুন মাসে মোট লেনদেন কমে ৬৯ কোটি ২ লাখ টাকায় নেমে আসে। এই মাসে বিদেশিদের নিট বিনিয়োগ অর্থাৎ বিক্রয়ের তুলনায় ক্রয় বেশি ছিল মাত্র ১৭ কোটি ১২ লাখ টাকা। এ সময় ৪৩ কোটি ৭ লাখ টাকার শেয়ার ক্রয়ের বিপরীতে বিদেশি বিনিয়োগকারীরা বিক্রয় করেন ২৫ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার।

জুলাই মাসে আবারও কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে বিদেশি লেনদেন। এ মাসে মোট লেনদেন ৬৮ কোটি ৬১ লাখ টাকা বৃদ্ধি পেলেও নিট বিনিয়োগ বাড়ে মাত্র ৫১ লাখ টাকা।

জুলাই মাস শেষে বিদেশিদের মোট লেনদেন দাঁড়ায় ১৩৭ কোটি ৬৪ লাখ টাকা এবং নিট বিনিয়োগ দাঁড়ায় ১৭ কোটি ৬৩ লাখ টাকা।

আগষ্ট মাসে নিট বিনিয়োগ বৃদ্ধি পায় তবে, কমে যায় মোট লেনদেন। মাসটিতে বিনিয়োগ বেড়ে দাঁড়ায় ১৯ কোটি ১৮ লাখ টাকা। আর মোট লেনদেন হয় ৬৮ কোটি ৮২ লাখ টাকা।

সেপ্টেম্বর মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন ও নিট বিনিয়োগে ব্যাপক উন্নতি দেখা যায়।এই মাসে বিদেশিদের মোট লেনদেন দাঁড়ায় ২৪৮ কোটি ৯৭ লাখ টাকা। এর মধ্যে ক্রয়ের পরিমাণ ১৬৬ কোটি ৭২ লাখ টাকা এবং বিক্রয় ৮২ কোটি ২৪ লাখ টাকা। অর্থাৎ বিক্রয়ের তুলনায় ক্রয় (নিট বিনিয়োগ) ৮৪ কোটি ৪৭ লাখ টাকা বেশি।

অক্টোবরে মোট লেনদেন কমে দাঁড়ায় ১১৯ কোটি ২৯ লাখ টাকায়। আর ক্রয় বিক্রয়ের ব্যবধান (বিক্রয়ের তুলনায় ক্রয় বেশি) দাঁড়ায় ৬৯ কোটি ৭০ লাখ টাকা।

পরবর্তী ২ মাস নভেম্বর ও ডিসেম্বর মাসে মোট লেনদেন আগের মাসের তুলনায় বৃদ্ধি পায়। তবে কমে যায় নিট লেনদেনের পরিমাণ। এর মধ্যে নভেম্বর মাসে মোট লেনদেন হয় ১৩১ কোটি ৭৫ লাখ টাকা। আর নিট বিনিয়োগ দাঁড়ায় ৫১ কোটি ৫৮ লাখ টাকা।

ডিসেম্বর মাসে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন করেন ১৬৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার। মাসটিতে নিট বিনিয়োগ আগের মাসের তুলনায় কমে দাঁড়ায় ৪৩ কোটি ৩৫ লাখ টাকা।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান