১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৪:৩০ পিএম BDST banglanew24
19 Aug 2012   02:43:33 PM   Sunday BdST
E-mail this

বিমান দুর্ঘটনায় নিখোঁজ ফিলিপিনো স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর আশঙ্কা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিমান দুর্ঘটনায় নিখোঁজ ফিলিপিনো স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুর আশঙ্কা

ঢাকা: বিমান দুর্ঘটনা কবলিত ফিলিপাইনের নিখোঁজ স্বরাষ্ট্রমন্ত্রী জেসে রবরেডো মারা গেছেন বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হেলিকপ্টার ও ডুবুরিরা বর্তমানে গভীর সমুদ্রে বিধ্বস্ত বিমান এবং এর নিখোঁজ আরোহীদের সন্ধানে অভিযান পরিচালনা করছে।

ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় দ্বীপপুঞ্জ মাসবেতের নিকটবর্তী সমুদ্রে জেসে রবরেডোকে বহনকারী ব্যক্তিগত বিমানটি শনিবার বিধ্বস্ত হয়।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো নিজে ঘটনাস্থলে থেকে উদ্ধার অভিযানের তদারকি করছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম। রোববার তিনি দুর্ঘটনাস্থল মাসবেতে উড়ে যান । সেখানে বর্তমানে সেনাবাহিনী এবং উদ্ধারকর্মীরা নিখোঁজদের সন্ধানে সাগরে ব্যাপক অনুসন্ধান চালাচ্ছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জেসে রবরেডোকে ফিলিপাইনের অন্যতম প্রভাবশালী রাজনীতিবিদ। তাকে বর্তমান প্রেসিডেন্ট অ্যাকুইনোর সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান