৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১১:২১ এএম BDST banglanew24
10 Jul 2012   06:17:23 PM   Tuesday BdST
E-mail this

সিলেটে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ: আহত ১৩


এনামুল হক, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেটের মদনমোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় গ্রুপের অন্তত ১৩ জন আহত হয়েছে। গুরুতর একজনকে নগরীর সোবহানীঘাট এলাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিলেটের লামবাজার এলাকায় অবস্থিত মদনমোহন কলেজে ছাত্রলীগের পিযুষ গ্রুপ ও অরুণ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

মদনমোহন কলেজ সূত্র জানিয়েছে, কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালে ব্রেঞ্চে বসা নিয়ে সংঘর্ষের সূত্রপাত হয়।

সূত্র জানায়, শ্রেণিকক্ষে সিট দখলকে কেন্দ্র করে ছাত্রলীগের পিযুষ ও অরুণ দেব নাথ সাগর গ্রুপের সিনিয়র-জুনিয়র দুই কর্মীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতে উভয় গ্রুপের কর্মীরা সশস্ত্র অবস্থায় ক্যাম্পাসে এসে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষ চলাকালে সাগর গ্রুপের অর্ধ শতাধিক কর্মী একটি প্রাইভেটকার ও একটি দোকান ভাঙচুর করে ও রাস্তায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ করে।

পরে খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।

এদিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে সিলেট এমসি কলেজের হোস্টেল পুড়ানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই মদনমোহন কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় নগরীতে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যায় সিলেট এম সি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের জের ধরে কলেজ ছাত্রাবাস পুড়িয়ে দেয় ছাত্রলীগ।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০১২

ইএইচ/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান