৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৫৯ এএম BDST banglanew24
09 Aug 2012   09:23:53 PM   Thursday BdST
E-mail this

জিটিভিতে এসএলপিএল সরাসরি সম্প্রচার


বিনোদন প্রতিবেদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জিটিভিতে এসএলপিএল সরাসরি সম্প্রচার

বর্তমান ক্রিকেট দুনিয়ায় টি-টোয়ান্টি ম্যাচের জনপ্রিয়তা এখন তুঙ্গে। সে জনপ্রিয়তার জোয়ারকে আরো প্রবল করতেই ক্রিকেটের বিশ্বসেরা দেশগুলো আয়োজন করছে টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের। বাংলাদেশের বিপিএল ও ভারতের আইপিএল-এর আদলে ১১ আগস্ট থেকে এবার আরেক বিশ্ব চ্যাম্পিয়ান শ্রীলঙ্কা আয়োজন করছে ‘শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ(এসএলপিএল) ’২০১২। এসএলপির বিভিন্ন ম্যাচ সরাসরি সম্প্রচার হচ্ছে জিটিভিতে।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমী দর্শকদের ক্রিড়া বিনোদোনের মাত্র বাড়িয়ে দিতে  ক্রিকেটের সঙ্গে বড় পরিসরে যুক্ত হয়েছে বেসরকারী স্যাটেলাইট চ্যানেল জিটিভি (গাজী টোলভিশন) ও প্রাণ-আরএফএল গ্রুপ। জিটিভি এসপিএল’র সব গুলো খেলাই সরাসরি সম্প্রচার করছে। খেলাগুলো পরিবেশিত হবে প্রাণ আর এল গ্রুপের সৌজন্যে। জিটিভির ক্রিকেট এই উৎসবের নাম করা হয়েছে প্রাণ আরএফএল গ্রুপের প্রোডাক্ট ‘প্রাণ ঝালমুড়ি নিবেদিত শ্রীলঙ্কান প্রিমিয়ার লীগ ২০১২’।

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগ প্রতিযোগিতায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান অংশ গ্রহণ করতে না পারলেও  অংশ নেবেন বাংলাদেশের তামিম ইকবাল, মুশফিকুর রহিম, নাসির হোসেন । তারা খেলবেন  জনপ্রিয়  দলগুলোর হয়ে।

২৪টি খেলার মধ্যে ১১টি খেলা অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায় এবং বাকি খেলাগুলো অনুষ্ঠিত হবে রাত সাড়ে ৮টায় । খেলা চলবে ৩১ আগস্ট পর্যন্ত। প্রতিটি ম্যাচের শুরুতে,মাঝ বিরতিতে এবং শেষে প্রচার করা হবে টক শো ‘ক্রিকেট এক্সট্রা’ অনুষ্ঠানের। অনুষ্ঠানে ক্রিকেট তারকা ছাড়াও আমাদের শোবিজের বিভিন্ন অংশ নেবেন শোবিজ তারকারা ।

জিটিভির এসএলপিএল-এর সরাসরি সম্প্রচারের অনলাইন পার্টনার হিসেবে রয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম।

বাংলাদেশ সময় : ২১১৫, আগস্ট ০৯, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান