ঢাকা: নেপাল বাংলাদেশ ব্যাংকের ২৭ লাখ ৬৭ হাজার ৫০০টি উদ্যোক্তা শেয়ার কিনবে আইএফআইসি ব্যাংক। এরই মধ্যে আইএফআইসি ব্যাংকের পরিচালনা পর্ষদ শেয়ার কেনার বিয়ষটি অনুমোদন দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বর্তমানে ব্যাংক এশিয়ার কাছে এই পরিমাণ শেয়ার রয়েছে।
এছাড়া, নেপাল-বাংলাদেশ ব্যাংকের ৩৮ লাখ ৪৬ হাজার ৬০০টি স্থানীয় উদ্যোক্তা শেয়ার কেনারও সিদ্ধান্ত নিয়েছে আইএফআইসির পরিচালনা পর্ষদ। প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে, ২৬০ নেপালি রুপি।
উপর্যুক্ত সিদ্ধান্তগুলো বাংলাদেশ ব্যাংক ও নেপাল রাষ্ট্রীয় ব্যাংকের অনুমোদনের পর কার্যকর হবে।
উপর্যুক্ত শেয়ার কেনার পর আইএফআইসি নেপাল-বাংলাদেশ ব্যাংকের ৪২ শতাংশ মালিকানা পাবে।
বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর