১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৪:৫৫ পিএম BDST banglanew24
11 Jul 2012   12:50:51 AM   Wednesday BdST
E-mail this

বুধবার সকাল থেকে সিএনজি চালকদের ধর্মঘট শুরু


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বুধবার সকাল থেকে সিএনজি চালকদের ধর্মঘট শুরু
ছবি : রুবেল /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকার নির্ধারিত জমা কার্যকর করাসহ ১০দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ঢাকা মহানগর অটোরিক্সা চালক ইউনিয়ন। এদিকে মালিকদের দুটি সংগঠন সরকারের সঙ্গে আলোচনা ফলপ্রসু হওয়ায় তাদের ঘোষিত ৪৮ ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে তারা।

বুধবার ভোর ৬টায় থেকে ধর্মঘটে যাওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর অটোরিক্সা চালক ইউনিয়নে সাধারণ সম্পাদক মো. হানিফ খোকন।

তিনি বাংলানিউজকে জানান, আমরা সরকারি আইন বাস্তবায়নের দাবি জানিয়েছি। আমাদের দাবি অন্যায্য হতে পারে না। তিনি দাবি করেন আমরা সরকার নির্ধারিত ৬শ টাকা জমা আদায় নিশ্চিত করার দাবি জানিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বাংলানিউজকে জানান, এ বিষয়ে আমাদের বিআরটিএ ডেকেছিলো। সেখানেও আমরা একই কথা বলেছি।  ২০১১ সালের জুন মাসের সিদ্ধান্ত কার্যকর করার জন্য।

ওই সময় সিদ্ধান্ত হয়, কোনো মালিক নির্ধারিত জমার বেশি আদায় করলে রুট পারমিট ও লাইসেন্স বাতিল করার। এখন ৮শ থেকে ১৪শ টাকা পর্যন্ত জমা আদায় করা হচ্ছে বলে তিনি দাবি করেন।


এদিকে মালিকদের সংগঠন ঢাকা মহানগর সিএনজি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এটিএম নাজমুল হাসান বাংলানউজকে জানান, তাদের ১০দফা দাবি ২ মাসের মধ্যে বাস্তবায়নের আশ্বাস দেওয়ায় ঘোষিত ৪৮ ঘণ্টার ধর্মঘট প্রত্যাহার কিরে নিয়েছেন।

এ ছাড়া ২৫ টাকা এনবিআর এর ট্যাক্স জমা দেওয়ার বিষয়ে ৭ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে বিআরটিএ চেয়ারম্যান আইয়বুর রহমান। তাদের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, ৭ জুলাই শনিবার এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা জুলাই ১১, ২০১২
ইএস/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান