১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:৩৫ পিএম BDST banglanew24
17 Dec 2012   04:32:25 PM   Monday BdST
E-mail this

এসইসির সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
এসইসির সার্ভিল্যান্স সফটওয়্যারের উদ্বোধন

ঢাকা: পুঁজিবাজারে নজরদারি নিশ্চিত করার পাশাপাশি আইন বর্হিভূত লেনদেন নিয়ন্ত্রণে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) সার্ভিল্যান্স সফটওয়্যারটির উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুর পৌনে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আধুনিক এ সফটওয়্যারটি উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে অর্থমন্ত্রী বলেন, “এই সার্ভিল্যান্স সফটওয়্যারটির মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জর (সিএসই) লেনদেন সংক্রান্ত তথ্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) জানতে পারবে।। কে ফাঁকি দিয়েছে, কে নিজেদের মতো লেনদন করেছে, কে অধিক শেয়ার কিনেছে বা অধিক শেয়ার বিক্রি করেছে এসব বিষয়ে এসইস অবহিত হতে পারবে। যার ভিত্তিতে তদন্ত করতে পারবে।”

তিনি বলেন, “এতে আশা করা যায়, গত দেড় বছর ধরে এসইসি যেসব নীতিমালা তৈরি করেছে স্টক মাকের্টের সুশাসনের জন্য প্রয়োজনীয় সেগুলো প্রয়োগ সহজ করে দিতে পারবে এ  সফটওয়্যার।”

অমনিবাস অ্যাকাউন্টের বিষয়ে এক প্রশ্নের জবাবে আব্দুল মুহিত বলেন, “অমনিবাস অ্যাকাউন্ট একটি সময়ের মধ্যে শেষ হয়ে যাবে।”

তিনি বলেন, “পুঁজিবাজারের জন্য ওষুধ আসছে।”

ওষুধটা কি তা জানতে চাইলে তিনি বলেন, “ডি-মিচ্যুয়ালাইজেশন সেই ওষুধ”। তবে বর্তমান বাজার পরিস্থিতির বিষয়ে তিনি  কোনো মন্তব্য করেননি।

এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, “একটি ভালো সিস্টেম এসেছে, যার মাধ্যমে পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবাদিহিতা নিশ্চিত করা আরো সহজ হবে। এ সফটওয়্যারের মাধ্যমে পাওয়া সব সমস্যাই যাচাই-বাছাই করা হবে। যে সমস্যাগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হবে তাও নেওয়া সহজ হবে।”

অন্যদিকে এসইসির সদস্য আরিফ খান বলেন, “এ সফটওয়্যারটি ৩০ থেকে ৪০ ধরনের অনিয়ম শনাক্ত করতে সক্ষম। প্রাইজ ভেরিয়েশন, শর্টসেল, ইনসাইডার ট্রেডিং, সার্কুলার ট্রেডিংসহ নানা অনিয়ম শনাক্ত করতে সক্ষম হবে সফটওয়্যারটি। যারা অনিয়ম করবে এর ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগে গত ৫ সেপ্টেম্বর থেকে সফটওয়্যারটি পরীক্ষামূলকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই), চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এবং সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) থেকে তথ্য নেওয়ার কাজ শুরু করে। ৩০ অক্টোবর পর্যন্ত চলে সফটওয়্যারটির গ্যাপ অ্যানালাইসিস প্রক্রিয়া।

সফলভাবে এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ১ নভেম্বর থেকে ট্রেডিং চলাকালে দুই স্টক এক্সচেঞ্জ থেকে লাইভ বা সরাসরি তথ্য সংগ্রহ করা শুরু করেছে এসইসির নতুন সার্ভিল্যান্স সফটওয়্যারটি।

গত ৬ ডিসেম্বর থেকে পরীক্ষামূলকভাবে সার্ভিল্যান্স সফটওয়্যার চালানোর সিদ্ধান্ত নেয় এসইসি। তবে পদ্ধতিগত কিছু জটিলতার কারণে তা চালু করা সম্ভব হয়নি।

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রাম-১ (সিএমডিপি-১) এর অর্থায়নে এসইসি সফটওয়্যারটি চালু করা হলো।

এতোদিন এসইসির কোনো নিজস্ব সার্ভিল্যান্স সফটওয়্যার ছিলনা। এ জন্য এসইসিকে নির্ভর করতে হয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওপর। যে কারণে এতোদিন নানা অনিয়ম তাৎক্ষণিকভাবে ও স্বয়ংক্রিয়ভাবে খুঁজে বের করা এসইসির জন্য দুরহ ছিল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এসইসির সদস্য হেলাল ‍উদ্দিন নিজামী, আমজাদ হোসন, আব্দুস সালাম সিকদার, এসইসির নির্বাহী পরিচালক ও ক্যাপিটাল মার্কেট ডেভেলপমেন্ট প্রোগ্রামের পরিচালক সাইফুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১২
এইচএমএম/সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান