৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৩:৩৯ এএম BDST banglanew24
05 Jul 2012   04:32:43 PM   Thursday BdST
E-mail this

কঠোর পরিশ্রমের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো সম্ভব: ওয়াসফিয়া


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কঠোর পরিশ্রমের মাধ্যমে গন্তব্যে পৌঁছানো সম্ভব: ওয়াসফিয়া

চট্টগ্রাম: ‘‘মানুষের পক্ষে সব কিছুই করা সম্ভব। সৎ সাহস, ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে সঠিক গন্তব্যে পৌঁছানো সম্ভব। এজন্য সকলকে সুনির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে কঠোর পরিশ্রমের বিকল্প  নেই।’’

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামে অবস্থিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনস’র (এইউডব্লিউ) অ্যাকসেস একাডেমির ২০১১ সেশনের গ্রাজুয়েশন প্রোগ্রামের সনদ বিতরণী অনুষ্ঠানে এভারেস্ট বিজয়ী দ্বিতীয় বাংলাদেশি নারী ওয়াসফিয়া নাজরিন এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘স্বাধীনতাই আমাকে আমার মতো করে চলতে শিখিয়েছে। মাতৃভূমির ওপর বিশ্বাস রেখে সামনে এগিয়েছি সব সময়। শত বাধা, বিপত্তি পেরিয়ে এবং অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি আমার সফলতা অর্জন করেছি।’’

এইউডব্লিউ’র শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওয়াসফিয়া বলেন, ‘‘তোমরা খুবই গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছো। এখানকার অ্যাকসেস প্রোগ্রাম শেষ করে আন্ডারগ্রাজুয়েশনে প্রবেশ করতে যাচ্ছো। মাতৃভূমিকে ভালোবেসে সংগ্রাম করে ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে, এ প্রত্যাশাই করি।’’

অনুষ্ঠানে এইউডব্লিউ’র ভাইস-চ্যান্সেলর ড. ফাহিমা আজিজ, ডায়না ডেভিস এবং ক্রিস্টিনা থ্রোপে বক্তব্য রাখেন।

এর আগে ‘এগেইনেস্ট দ্য নাইট’ শীর্ষক এইউডব্লিউ সঙ্গীত পরিবেশন করেন অ্যাকসেস একাডেমির  ছাত্রীরা।

পরে এশিয়ার ১২টি দেশের ৫২ জন ছাত্রীকে অ্যাকসেস অ্যাকাডেমির গ্রাজুয়েশন সনদ প্রদান করেন ভাইস-চ্যান্সেলর ড. ফাহিমা আজিজ।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান