৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৬:০১ এএম BDST banglanew24
07 Aug 2012   05:00:25 PM   Tuesday BdST
E-mail this

বাংলাদেশ থেকে আরো পণ্য কিনতে চায় অস্ট্রেলিয়া


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ থেকে আরো পণ্য কিনতে চায় অস্ট্রেলিয়া

ঢাকা: মানসম্পন্ন ও বৈশ্বিক বাজারের তুলনায় সস্তা হওয়ায় বাংলাদেশ থেকে আরো পণ্য কিনতে চায় অস্ট্রেলিয়া।

মঙ্গলবার অস্ট্রেলিয়ার নতুন হাইকমিশনার গ্রেগ উইলকক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে সাক্ষাতে এ কথা বলেন।

এদিকে, অস্ট্রেলীয় সরকার বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে অবদান রাখায় হাইকমিশনারের কাছে ধন্যবাদ জ্ঞাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের যে অপার সম্ভাবনা রয়েছে তা কাজে লাগাতে হাইকমিশনার গ্রেগ উইলকককে ভূমিকা রাখার অনুরোধ করেন তিনি।

উত্তরে হাইকমিশনার জানান, অস্ট্রেলিয়া বাংলাদেশকে সবচেয়ে বড় বিনিয়োগে অঞ্চল বলে বিবেচনা করে, বিশেষ করে জ্বালানি খাতে। স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু সংকট মোকবিলায় বাংলাদেশকে আরো সহযোগিতা করতে চায় তার দেশ বলেও উল্লেখ হাইকমিশনার।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

অর্থনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান