ঢাকা: রাজধানী শাহবাগে অভিযুক্ত যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে যে আন্দোলন চলতে তা গত দুই দশকের মধ্যে বৃহত্তম বিক্ষোভ হিসেবে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল।
গণজাগরণ মঞ্চে চলমান আন্দোলনকে গত ৪০ বছরের ব্যর্থতার (যুদ্ধাপরাধীদের শাস্তি না দেওয়ার ব্যর্থতা) বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করেছে সংবাদ মাধ্যমটি।
৫ ফেব্রুয়ারি জামায়াতের নেতা আব্দুল কাদের মোল্লাকে ৬ মানবতাবিরোধী অপরাধের মামলার মধ্যে ৫টিতে দোষীসাব্যস্ত হওয়ার পরও তাকে ফাঁসি না দিয়ে কারাদণ্ড দিলে রায় প্রত্যাখান করে তরুণ সমাজ শাহবাগ মোড়ে ওই দিন সন্ধ্যা থেকে আন্দোলন শুরু করে। এখনও সেই আন্দোলন অব্যাহত রয়েছে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে আন্দোলনে যোগ দিচ্ছে মানুষ। শাহবাগের আন্দোলন স্থলকে ‘প্রজন্ম চত্বর’ ‘গণজাগরণ মঞ্চ’ ইত্যাতি নামে অভিহিত করেছে বিভিন্ন সংবাদ মাধ্যম। ইতোমধ্যে শাহবাগে দুটি বিশাল সমাবেশ করেছে আন্দোলনকারীরা। সমাবেশ দুটিতে লাখ লাখ যোগ দেয়।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
সম্পাদনা: শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com