প্রকাশিত হয়েছে মারুফ রায়হান সম্পাদিত সাহিত্য-সংস্কৃতি ও সমাজ বিষয়ক মাসিক অনলাইন ম্যাগাজিন বাংলামাটি-র চলতি জুন সংখ্যা । এ সংখ্যায় রয়েছে প্রবন্ধ, নিবন্ধ, গল্প, কবিতা, উপন্যাস, বিশ্বসাহিত্য, ভ্রমণ, বিদেশি গল্প, সংস্কৃতি, আমেরিকার চিঠি, সাক্ষাৎকার, বই আলোচনা, ফিচারসহ প্রতিটি নিয়মিত বিভাগ।
‘গীতাঞ্জলি’র শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশেষ রচনা ছাড়াও রয়েছে বেশ কিছু মূল্যবান লেখা।
লেখক তালিকায় আছেন হায়াৎ সাইফ, ঊর্মি রহমান, ওমর শামস, কামাল রাহমান, ড. ফজলুল আলম, ড. দলিলুর রহমান, ড. রাফি আহমেদ, ড. কৃষ্ণা ভদ্র প্রমুখ।
আছে হুমায়ূন আহমেদের সাম্প্রতিক দিনযাপন নিয়ে ফটো এলবাম। একুশে বইমেলায় প্রকাশিত বই থেকে নির্বাচিত ৫২ বইয়ের সংক্ষিপ্ত পরিচিতিও অন্যতম আয়োজন।
বাংলামাটির ওয়েব লিঙ্ক হলো http://www.banglamati.net/
বাংলাদেশ সময় : ১৬৫৭, জুন ১৭, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক