৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫৩ এএম BDST banglanew24
10 Jul 2012   02:58:58 PM   Tuesday BdST
E-mail this

নিউইয়র্কে বাংলাদেশের অর্থনীতি নিয়ে সেমিনার ১২ জুলাই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : নিউইয়র্কে ‘বাংলাদেশের অর্থনীতির অগ্রগতি ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন। আগামী ১২ জুলাই স্থানীয় সময় বিকাল ৫টায় মিশন মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সরকারের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

সেমিনারে বাংলাদেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি তুলে ধরবেন বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ আব্দুস সামাদ।

এতে সভাপতিত্ব করবেন মিশনের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এবং প্রধান আলোচক হিসেবে অংশ নেবেন বাংলাদেশ ব্যাংকের প্রাক্তন গভর্ণর ড. মো. ফরাস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এসএমএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান