১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৯:৪৯ এএম BDST banglanew24
20 Aug 2012   04:30:19 PM   Monday BdST
E-mail this

ময়মনসিংহ কারাগারে বন্দিদের ঈদ জামাত


এম.আব্দুল্লাহ আল মামুন খান, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের ভেতর ঈদ-উল-ফিতরের নামাজ পড়েছেন ১১শ বন্দি। সোমবার সকাল ৯টায় কারাগারের শাপলা বিল্ডিংয়ের সামনে বন্দিদের ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের স্কুল মাঠে সকাল ৮টায় প্রথম ও ১০ টায় ঈদের দ্বিতীয় জামাতে নামাজ আদায় করেন বন্দিরা।

প্রথম ঈদ জামাতে অংশ নেন ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান, জেলার শফিউল আলমসহ অন্যান্য ডেপুটি জেলার, কর্মকর্তা-কর্মচারীরা। এ জামাতে ইমামতি করেন কারাগার মসজিদের পেশ ইমাম আব্দুল কাদির।

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান বাংলানিউজকে জানান, এ কারাগারে মোট ১হাজার ৬শ ৫০ জন বন্দি রয়েছেন। এদের মধ্যে নারী বন্দি রয়েছেন ৫০ জন। কারাগারের ভেতরে অনুষ্ঠিত ঈদ জামাতে ১ হাজার ১শ বন্দি অংশ নেন।

তিনি আরও জানান, কারাগারে থাকা বন্দিদের মধ্যে ঈদ উপলক্ষে বন্দিদের বিশেষ খাবার দেওয়া হয়েছে। সকালে বন্দিদের খেতে দেওয়া হয়েছে দুধে ভেজা পায়েস আর মুড়ি।

দুপুরের খাবারের মেন্যুতে রয়েছে ভাত, ইলিশ মাছ ও সবজি। রাতের মেন্যুতে আছে পোলাও, মাংস, ডিম ও কোল্ড ড্রিংকস।

বাংলাদেশ সময়: ১৬২২ আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান