 |
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন খাতের প্রতিষ্ঠান গ্রামীণ ফোনের শেয়ার রোববার থেকে স্পট মার্কেটে ব্লক/অড লটে লেনদেন শুরু হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, কোম্পানিটির শেয়ার ১৭ থেকে ১৯ ফেব্রুয়ারি(তিন কার্যদিবস)স্পট মার্কেটে লেনদেন চলবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ ফেব্রুয়ারি।
উল্লেখ্য, গ্রামীণ ফোনের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১২ সালে সমাপ্ত অর্থবছরে শেয়ারহো্ল্ডারদের জন্য চূড়ান্তভাবে ৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
এর আগে গ্রামীণ ফোন ৯০ শতাংশ অন্তবর্তকালীন লভ্যাংশ দিয়েছিল। সুতরাং শেয়ারহোল্ডারদের জন্য গ্রামীণ ফোন সমাপ্ত অর্থবছরে মোট ১৪০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ এপ্রিল, বেলা ১০টায় শহীদ সোহরাওর্য়াদী ন্যাশনাল ইনডোর স্টেডিয়াম, মিরপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।
গত ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বশেষ হিসাব অনুযায়ী কোম্পানির মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৫০ কোটি ৪৭ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১২ দশমিক ৯৬ টাকা ও শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভি) ২৬ দশমিক ২৬ টাকা।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; এনএস