৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১১:৪৭ এএম BDST banglanew24
01 Jul 2012   03:18:15 PM   Sunday BdST
E-mail this

বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রলীগ-শিবির সংঘর্ষ: আটক ৭


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: একাদশ শ্রেণির ওরিয়েন্টেশনকে ঘিরে চট্টগ্রামের লোহাগাড়া বার আউলিয়া ডিগ্রি কলেজে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার সকালে নবীন শিক্ষার্থীদের বরণ করার সময় উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।

স্থানীয় সূত্র জানায়, বার আউলিয়া ডিগ্রি কলেজে নতুন শিক্ষাবর্ষে ভর্তি হওয়া উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টা থেকে কলেজে আসতে থাকেন। এ সময় কলেজের ফটকে ফুল দিয়ে বরণ করার ঘটনাকে ঘিরে প্রথমে দুপক্ষের কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের বেশ কয়েকজন কর্মী আহত হন।

ছাত্রলীগের কলেজ শাখা সভাপতি মো. বাপ্পি বলেন, ‘ছাত্রশিবিরের নেতা-কর্মী ও বহিরাগত ক্যাডারেরা কলেজের প্রধান ফটক দখল করে সাধারণ শিক্ষার্থীদের আসার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। তাছাড়া আমাদের আজেবাজে মন্তব্য করে। এ ঘটনার প্রতিবাদ জানালে তারা আমাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক তারেক হোসাইন বাংলানিউজকে বলেন, কলেজের ফটকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নিচ্ছিল কলেজ শাখা ছাত্র শিবির। এসময় অতর্কিতভাবে হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এ ঘটনায় আমাদের আসাদউল্লাহ আদিল, মো. জালাল, আব্দুর রহিম, আব্দুল করিমসহ অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পুলিশ আমাদের ৫ জনকে ধরে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা স্বীকার করে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বাংলানিউজকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাস্থল থেকে পুলিশ ৭ শিবির কর্মীকে আটক করেছে।

এ ঘটনায় মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
এআরএম/সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান