৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৯:৪৪ এএম BDST banglanew24
15 Jul 2012   01:30:51 AM   Sunday BdST
E-mail this

রংপুর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী দুলু


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রংপুর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী দুলু

ঢাকা: আসন্ন রংপুর সিটি কর্পোরেশনে বিএনপির মেয়র প্রার্থী হচ্ছেন সদ্য নিযুক্ত দলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
 
শনিবার রাতে রংপুর বিভাগের ৯টি সাংগঠনিক জেলার নেতারা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করতে গেলে এ ইঙ্গিত দেওয়া হয়েছে। আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে রাত সাড়ে ৯টায় রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন।

সাক্ষাত অনুষ্ঠানে নেতাদের মতভেদ ভুলে গিয়ে দুলুর পক্ষে আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেন খালেদা জিয়া।

নেতারাও আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। রংপুর বিভাগের নেতাকর্মীরা দুলুকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করায় দলীয় নেত্রীকে অভিনন্দনও জানান।
 

এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, রংপুর জেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পঞ্চগড় জেলার সভাপতি মোজাহার হোসেন প্রধান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, গাইবান্ধা জেলার সভাপতি আনিসুজ্জামান বাবু, দিনাজপুর জেলার সভাপতি লুৎফর রহমান মিয়া, কুড়িগ্রাম জেলার সভাপতি তাসবীর উল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, ভারপ্রাপ্ত মহাসচিব ও ঠাকুরগাঁও জেলার সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাধারণ সম্পাদক তৈয়মুর আলম প্রমুখ। তাদের সঙ্গে ছিলেন শতাধিক কর্মী।

এ রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আর এ গণি, লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান এবং চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল।


বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনাপ্রধান লে. জেনারেল(অব.) মাহবুবুর রহমান বাংলানিউজকে বলেন, “রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে আসাদুল হাবিব দুলুর পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। তিনি একই সঙ্গে দলের প্রার্থী যিনিই হোন না কেন, তাকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করার নির্দেশ দেন। সেজন্য দলের সকল স্তরের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

জেনারেল মাহবুব বলেন, “সামনে আরো কঠিন আন্দোলন আসছে। দেশ ও জনগণের স্বার্থে ভোটের অধিকার ও গণতন্ত্র পুণর্প্রতিষ্ঠায় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের আন্দোলনে বিজয়ী হতে হবে। এ আন্দোলনের মাধ্যমে র্বতমান সরকারকে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালে বাধ্য করতে হবে এবং সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আগামীতে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’’

জেনারেল মাহবুব খালেদা জিয়ার উদ্ধৃতি দিয়ে আরো বলেন, “তিনি বলেছেন, “রংপুর সিটি কর্পোরেশন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগে বিএনপি প্রার্থীকে বিজয়ী করার জন্য সংগঠনকে শক্তিশালী করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে।’’

উল্লেখ্য, গত ৪ জুলাই বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলুকে রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব দেন চেয়ারপারসন খালেদা জিয়া।

রংপুরের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ খালেদার

বাংলাদেশ সময়: ০১২৬ ঘণ্টা, জুলাই ১৫, ২০১২
এমএম/এমএ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান