৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৯:০৫ এএম BDST banglanew24
01 Jul 2012   12:55:32 PM   Sunday BdST
E-mail this

সাতক্ষীরার পরিবহন ধর্মঘট প্রত্যাহার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরায় মোটর শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট রোববার দুপুর ১২টায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে।

রাস্তা থেকে নছিমন, করিমন, ইঞ্জিনচালিত ভ্যান এবং ব্যাটারিচালিত ইজিবাইক প্রত্যাহারে স্ব স্ব থানা পুলিশ ব্যবস্থা নেবে জেলা প্রশাসন মোটর শ্রমিক ইউনিয়নকে এ আশ্বাস দিলে দুপুর ১২টা থেকে এ ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

এর পর থেকে আবার বাস চলাচল শুরু হয়েছে।

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম করিম সাবু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে প্রধান সড়কে নছিমন, করিমন, ইঞ্জিনচালিত ভ্যান, ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের দাবিতে সাতক্ষীরা জেলার সব রুটে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় জেলা বাস-মিনিবাস মালিক সমিতি।

এবিষয়ে সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম করিম সাবু বাংলানিউজকে জানান, জেলা প্রশাসক এবং জেলা পুলিশ সুপার তাদের জানিয়েছেন যে, রোববার সকালে সাতক্ষীরা জেলার সব থানার ওসিদের সড়কে নছিমন, করিমন, ইঞ্জিনচালিত ভ্যান এবং ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল বন্ধে চিঠি দিয়ে জানানো হয়েছে।

তারা রোববার থেকেই এই বাহনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে জানানোর পরই বাস, মিনিবাস মালিক এবং শ্রমিকরা এক বৈঠকে বসেন এবং সেখান থেকে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জুলাই ০১, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান