‘আগুন পোকা’ নামে নতুন একটি ধারাবাহিক নাটকে একজন চলচ্চিত্রের নায়িকার ভূমিকায় অভিনয় করছেন সাদিয়া ইসলাম মৌ। পৃথ্বী রাজ ঘোষের রচনায় নাটকটি যৌথভাবে নির্মাণ করছেন মাসুদ মহিউদ্দীন ও খান মোহাম্মদ বদরুদ্দীন।
এ নাটকে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’ নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করেন একজন নির্মাতা। এ ছবিতে নন্দিনী চরিত্রে অভিনয় করার কথা মৌ এর। কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় মৌ এ চরিত্রে অভিনয় করতে পারেন না।
নতুন এ ধারাবাহিকটির অন্যান্য চরিত্রে অভিনয় করছেন আহমেদ রুবেল, তমালিকা কর্মকার, সাঈদ বাবু, শ্যামল, শর্মি মালা, মাহমুদুল ইসলাম মিঠু, স্বর্ণা প্রমুখ।
সাবলাইম মিডিয়ার ব্যানারে নির্মিত নাটকটি এসটিভিতে প্রচারের কথা রয়েছে।
বাংলাদেশ সময় : ১৪৩০ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১২
গোরা