৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:০৪ পিএম BDST banglanew24
26 Jun 2012   04:49:11 PM   Tuesday BdST
E-mail this

চুল ছোট করায় চাকরি হারালেন এক নারী টিভি অ্যাংকর


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চুল ছোট করায় চাকরি হারালেন এক নারী টিভি অ্যাংকর

ঢাকা: ক্যানসার সচেতনতা বিষয়ক একটি প্রচারণার অংশ হিসেবে চুল ছোট করে চাকরি হারানোর সম্মুখীন হয়েছেন একজন মালয়েশীয় টেলিভিশন উপস্থাপিকা।

ওই টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে চুলের আকার ভদ্রোচিত না হওয়া পর্যন্ত তিনি তাদের চ্যানেলের খবর উপস্থাপন করতে পারবেন না। খবর ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির।

মালয়েশিয়ার জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি সেভেনে টেলিভিশন উপস্থাপিকা হিসেবে কাজ করতেন রাস আবিদা রাজি। তিনি ফ্রিল্যান্স ভিত্তিতে সেখানে কাজ করতেন বলে জানা গেছে।

গত শুক্রবার মালয়েশিয়ায় ‘ন্যাশনাল ক্যানসার কাউন্সিল ক্যানসার অ্যাওয়ারনেস’ প্রচারণার সংগে একাত্মতা প্রকাশ করতে চুল ছেটে একেবারে ছোট করে ফেলেন তিনি। এরপর এনটিভি সেভেন তার ওপর নির্দেশ জারি করে চুল গ্রহণযোগ্য আকারে না জন্মানো পর্যন্ত তিনি তাদের কোনো অনুষ্ঠানে উপস্থাপনা  করতে পারবেন না।

তবে টেলিভিশন চ্যানেলটির একটি সূত্র জানিয়েছে রাস আবিদা চুল ছাটার আগে তাদের সংগে যোগাযোগ করে। তবে কর্তৃপক্ষ তাকে এ ব্যাপারে আগেই সর্তক করে দিয়ে বলে যদি তিনি চুল ছেটে ফেলেন তবে তাকে খবর পাঠ করতে দেওয়া হবে না। তবে চুল আবারো আগের অবস্থায় ফেরত আসলে উপস্থাপনার কাজ করতে পারবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান