১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৩:৩২ এএম BDST banglanew24
20 Aug 2012   03:20:16 PM   Monday BdST
E-mail this

বাগেরহাটে ষাটগম্বুজ মসজিদে দক্ষিণাঞ্চলের বৃহত্তর জামাত


এম আকবর টুটুল,জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটে প্রায় ছয়শত বছরের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদে দক্ষিণাঞ্চলের মধ্যে পবিত্র ঈদ-উল-ফিতরের বৃহত্তর জামাত অনুষ্ঠিত হয়েছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ৩০ হাজার ধর্মপ্রাণ মুসল্লি ও বিদেশি পর্যটকরা এখানে ঈদের নামাজ আদায় করেছেন।

ষাটগম্বুজ মসজিদে সকাল ৯টায় প্রথম ও সাড়ে ৯টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এখানে বাগেরহাট ও খুলনা বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, বাগেরহাটের সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা, বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী নামাজ আদায় করেন।

এছাড়া বাগেরহাট আলীয়া মাদ্রাসা, পুরাতন কোট মসজিদ, খানজাহান আলী মাজার প্রাঙ্গণে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এদিকে, ঈদুল ফিতরের নামাজ শেষে বিভিন্ন ঈদগাহ ঘিরে চারু ও কারু শিল্প ও বিভিন্ন ধরনের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবারের মেলা বসেছে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান