 |
পাল্লেকেলে: শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ এক উইকেট হারিয়ে ২৭ রান। এর আগে সফরকারীদের প্রথম ইনিংসে করা ২২৬ রানের জবাবে পারানাভিতানা, সামারাবীরা ও পেরেরার ব্যাটিংয়ে ৩৩৭ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা।
পাকিস্তান: দ্বিতীয় ইনিংস ২৭/১ (৬ ওভার), প্রথম ইনিংস: ২২৬
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস: ৩৩৭
প্রথম দিনে তিন উইকেট হারিয়ে ৪৪ রান সংগ্রহ করা শ্রীলঙ্কাকে সোমবার ভালো সূচনা এনে দেন দুই ব্যাটসম্যান পারানাভিতানা ও সামাবীরা। চতুর্থ উইকেটে ১৪৩ রানের জুটি গড়ে দলকে শক্ত ভিত্তি গড়ে দেন। ২৩৭ রানে সাত উইকেট তুলে নিয়ে পাকিস্তান যখন ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিলো তখন প্রতিরোধ গড়েন থিসারা পেরেরা। কুলাসেকারাকে নিয়ে অষ্টম উইকেটে ৮৪ রানের জুটি গড়ে শ্রীলঙ্কাকে এগিয়ে রাখেন। পাকিস্তানের প্রথম ইনিংসের চেয়ে ১১১ রানে এগিয়ে থেকে ইংনিস শেষ করে স্বাগতিকরা।
পারানাভিতানা ও পেরেরা প্রত্যেকেই ৭৫ রান করে সংগ্রহ করেন। সামারাবীরার ব্যাট থেকে আসে ৭৩ রান।
৭০ রান খরচে পাঁচটি উইকেট পান জুনায়েদ খান। এছাড়া তিনটি উইকেট শিকার করেন সাঈদ আজমল।
দ্বিতীয় ইনিংস শুরু করতে নেমে তৌফিক উমরের উইকেটটি হারিয়ে পাকিস্তানের সংগ্রহ ২৭। ব্যাট করছেন মোহাম্মদ হাফিজ ও আজহার আলী। স্বাগতিকের চেয়ে ৮৪ রানে পিছিয়ে থেকে চতুর্থদিন ফের ব্যাট করবে পাকিস্তান।
বৃষ্টির কারণে দ্বিতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস