৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১:২৫ পিএম BDST banglanew24
17 Aug 2012   02:17:31 PM   Friday BdST
E-mail this

রোনালদোর প্রতিপক্ষ নন মেসি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রোনালদোর প্রতিপক্ষ নন মেসি

মাদ্রিদ: বিশ্ব ফুটবলের দুই আলোচিত তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। উভয়ই খেলছেন স্পেনের ঘরোয়া লিগ লা লিগায়। বার্সেলোনার আক্রমণভাগ সামলানোর দায়িত্বে আছেন মেসি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের প্রধান ফরোয়ার্ডের ভূমিকায় দেখা যায় রোনালদোকে। তাদের মধ্যে কোনো বৈরি সম্পর্ক নেই বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি।

তিনবার ফিফা ব্যালন ডি’ওরের পুরস্কার জয়ী মেসি মার্কাকে এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি রোনালদোকে সম্মান করি। তার প্রতি কোনো ধরনের ক্ষোভ নেই আমার। এছাড়া ক্লাব (বার্সা) সতীর্থদের সঙ্গে দারুণ সম্পর্ক আমার। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সদস্যদের সঙ্গেও একই ধরণের সম্পর্ক বিদ্যমান।’

আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘রোনালদো ও আমার (মেসি) কোনো সমস্যা নেই। এটি সংবাদমাধ্যমের তৈরি। বাস্তবতা হচ্ছে রোনালদোর সঙ্গে আমি যেমন প্রতিযোগিতা করি না তেমনি সেও করে না। শুধু নিজের কাজটুকু ভালোভাবে করতে চাই। আর জাতীয় দল ও বার্সেলোনার হয়ে ট্রফি জিততে চাই আমি।’

গত রোববার মেসির গোলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়েছে জার্মানিকে। রোনালদোর নেতৃত্বে পর্তুগিজরা ২-০ ব্যবধানে জিতেছে পানামার বিপক্ষে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, মেসিকে প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করেন না তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সিজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান