৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ১১:৫৭ এএম BDST banglanew24
26 Jun 2012   10:06:13 PM   Tuesday BdST
E-mail this

জাপানের পার্লামেন্টে বিতর্কিত করবৃদ্ধি প্রস্তাব পাস


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
জাপানের পার্লামেন্টে বিতর্কিত করবৃদ্ধি প্রস্তাব পাস

ঢাকা: জাপানের পার্লামেন্টে মঙ্গলবার কর বৃদ্ধি সংক্রান্ত একটি বিতর্কিত প্রস্তাব পাস হয়েছে। অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসতে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোদা বিক্রয় কর বৃদ্ধির এই বিলটি পার্লামেন্টে উত্থাপন করেন।

পার্লামেন্টে মঙ্গলবারের ভোটগ্রহণে করবৃদ্ধির প্রস্তাব বিপুল ভোটে পাশ হলেও দলের মধ্যেই তীব্র বিরোধিতার মুখে পড়েন প্রধানমন্ত্রী। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের উল্লেখযোগ্য সংখ্যক সংসদ সদস্য এই বিলের বিপক্ষে ভোট দেন।

এদিকে এই বিল পাশকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের অভ্যন্তরের এই বিভক্তি জাপানকে একটি আগাম নির্বাচনের দিকে নিয়ে যাবে বলে ধারণা করছেন অনেকেই।

পার্লামেন্টে প্রস্তাবটি ৩৬৩- ৯৬ ভোটে পাস হয়। পার্লামেন্টের প্রধান বিরোধী দল বিলের পক্ষে ভোট দিলেও ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টি অব জাপানের ৫৭ জন সদস্য এর বিরুদ্ধে ভোট দেন বলে জানা গেছে। যদি আরও ৫৪ জন সংসদ সদস্য দল ত্যাগ করেন তবে ক্ষমতাসীন দল পার্লামেন্টে তাদের সংখ্যাগরিষ্ঠতা হারাবে। ফলশ্রুতিতে দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, বর্তমান সরকারের মেয়াদ আছে আগামী ২০১৩ সালের জুন পর্যন্ত।

ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ইশিরো ওজোয়া এই কর বৃদ্ধি প্রস্তাবের বিপক্ষে শক্ত অবস্থান নেন। তবে তিনি প্রস্তাবের বিপক্ষে ভোট দিলেও দলত্যাগ করবেন না বলে জানান। এর বদলে দলের সংস্কারে আরো মনোযোগ দেবেন বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি।

২০০৯ সালের পার্লামেন্ট নির্বাচনে ডেমোক্রেটিকদের জয়লাভের মূল কারিগর হিসেবে অভিহিত করা হয় ওজোয়াকে। তিনি প্রধানমন্ত্রী নোদার প্রস্তাবিত কর বৃদ্ধির বিলের তীব্র বিরোধিতা করেন এবং জানান, এই সিদ্ধান্ত ক্ষমতাশালী আমলাতন্ত্রের প্রভাব হ্রাস এবং অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করার দলীয় নির্বাচনী প্রতিশ্রুতির লঙ্ঘন।

এর আগে ওজোয়া হুমকি দিয়েছিলেন প্রস্তাবটি পাশ হলে দল ত্যাগ করে তিনি তার অনুসারীদের নিয়ে একটি নতুন দল গঠন করবেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ২৬, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান