৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৪:১০ পিএম BDST banglanew24
24 Jun 2012   01:55:46 PM   Sunday BdST
E-mail this

চীনের বেকহাম হবেন দ্রগবা


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চীনের বেকহাম হবেন দ্রগবা

সাংহাই: ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড বেকহাম। তার পদাঙ্ক অনুসরণ করেছেন আইভোরিকোস্টের দিদিয়ের দ্রগবা। ফুটবলের জন্য যুক্তরাষ্ট্র নয়; চেলসির সাবেক তারকা বেছে নিয়েছেন চীনকে।

বেকহামের মতো তারকাকে যুক্তরাষ্ট্রের কাব লা গ্যালক্সি দলে নেয় ফুটবলের জনপ্রিয়তা বাড়ানোর পাশাপাশি নিজেদের দলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে। ইংলিশ মিডফিল্ডারকে দলে নিতে তারা খরচ করে কাড়িকাড়ি ডলার। সে পথেই হেঁটেছে চীনের কাব সাংহাই সেনহুয়া।

বেকহামের থেকে যে অনুপ্রেরণা পেয়েছেন এটি পরিষ্কার দ্রগবার কথায়, ‘হয়তো এটি একটি ছোট আকাক্সক্ষা। এক্ষেত্রে ডেভিড বেকহামের উদাহরণ দিতে চাই। আমেরিকায় তার চলে যাওয়াকে সমর্থকরা ভালো পরিবর্তন হিসেবে আখ্যায়িত করেনি।’

‘একই ভাবে আমি সেখানে যাচ্ছি। আমি চীনের ফুটবলের জন্য ভালো কিছু করতে চাই। আমি তাদের ফুটবলের জাগরণে ও উন্নয়নে সাহায্য করতে চাই।’

চেলসিতে পার করেন সফল আটটি বছর। লন্ডনের এই কাবটিকে বর্তমান মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতানোয় বড় ভূমিকা রাখেন দ্রগবা। এরপরও দলটিকে না বলে দিলেন দ্রগবা।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
এমএইচ
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান