চট্টগ্রাম : নগরের বন্দর থানার নেভি গেট এলাকায় বুধবার গভীর রাতে তেলবাহী লরির চাপায় জহিরুল ইসলাম (৭০) নামে এক নৈশপ্রহরী নিহত হয়েছেন।
এ ঘটনায় পুলিশ ওই লরির চালককে আটক করেছে।
জহিরুল নেভি গেটের সামনে জগু ফকিরের হাট মহল্লায় নৈশপ্রহরী হিসেবে কাজ করেন।
বুধবার রাত দু’টার দিকে দায়িত্ব পালনের সময় তিনি নেভি গেটের সামনে একটি চা দোকানে যাবার জন্য রাস্তা পার হচ্ছিলেন।
এ সময় পতেঙ্গার দিক থেকে আসা দ্রুতগামী একটি তেলবাহী লরি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই জহিরুল মারা যান।
টহল পুলিশ লরির চালককে আটক করে থানায় নিয়ে যায়।
বাংলাদেশ সময় : ১৫১৫ ঘণ্টা, মে ৩১, ২০১২
আরডিজি, সম্পাদনা : সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
kumar.sarkerbd@gmail.com