৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৭:৩১ এএম BDST banglanew24
27 May 2012   07:33:32 PM   Sunday BdST
E-mail this

আইপিএল ঘিরে ব্যাপক জুয়া: ফেভারিট কলকাতা


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আইপিএল ঘিরে ব্যাপক জুয়া: ফেভারিট কলকাতা

কলকাতা: আইপিএল ফাইনাল৷ রোববার রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা-চেন্নাই৷ ক্রিকেট জ্বরে আক্রান্ত কলকাতা৷ আর তার সুযোগে চলছে ব্যাপক জুয়া৷ জুয়াড়িদের দরে কোথাও এগিয়ে কলকাতা, কোথাও চেন্নাই৷

আইপিএলকে কেন্দ্র করে এবারও জুয়াড়িদের রমরমা চলছে ভারত জুড়ে৷ বাইরে থেকে নিয়ন্ত্রিত হলেও কলকাতার কয়েকটি জায়গাতেও গোপনে চলছে এই ক্রিকেট জুয়া চক্র৷

আইপিএল চলাকালীন সম্প্রতি ক্রিকেট জুয়া খেলার অভিযোগে হাওড়া, বেলুড়, এন্টালিসহ বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয় জুয়াবাজীর অভিযোগে৷ তাতে অবশ্য জুয়াচক্রের রমরমা কমেনি৷

আইপিএল ফাইনাল ঘিরেও যথেষ্ট সক্রিয় এই চক্র৷ আইপিএল ফাইনালে কলকাতার জুয়ার বাজারে এগিয়ে রয়েছে চেন্নাই৷

বিশেষ সূত্রের খবর, কলকাতায় স্থানীয়ভাবে যে সব জুয়াচক্র চলছে, সেই বাজারে চেন্নাইয়ের পক্ষে ১ রুপি লাগিয়ে চেন্নাই জিতলে পাওয়া যাবে ১ রুপি ৮০ পয়সা। কলকাতার পক্ষে ১ রুপি লাগিয়ে কলকাতা  জিতলে পাওয়া যাবে ২ রুপি ২০ পয়সা।

মুম্বই থেকে যে জুয়াচক্র নিয়ন্ত্রত হয়, সেখানে অবশ্য দর অন্য ৷সূত্রে খবর, জুয়াড়িদের দরে এগিয়ে কলকাতা ৷

চেন্নাইয়ের পক্ষে ১ রুপি লাগালে এবং চেন্নাই জিতলে পাওয়া যাবে ২ রুপি ৫০ পয়সা। কলকাতার পক্ষে ১ রুপি লাগিয়ে কলকাতা জিতলে পাওয়া যাবে ১ রুপি ৬০ পয়সা।

সূত্রের খবর, শহরের ধর্মতলা, চাঁদনি ও বাইপাসের বেশ কয়েকটি পানশালা থেকেও চলে ক্রিকেট জুয়া ৷মূলত বড়বাজার এলাকা থেকেই রাজ্যের ক্রিকেট জুয়াচক্র নিয়ন্ত্রিত হয়৷

জানা যাচ্ছে , ২০১১-র বিশ্বকাপের থেকেও এ বারের আইপিএলকে ঘিরে জুয়ার বাজারে বেশি টাকা খাটছে৷ সংখ্যাটা নাকি ছাপিয়ে গিয়েছে হাজার কোটি৷

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ২৭, ২০১২
আরডি/ সম্পাদনা : আহসান কবীর, আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বাংলাদেশ-ভারত

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান