১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৬:৫৭ এএম BDST banglanew24
18 Apr 2012   05:56:42 PM   Wednesday BdST
E-mail this

মহেশখালীতে ছেলের লাঠির আঘাতে মা নিহত


জেলা প্রতিনিধি/মহেশখালী সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কক্সবাজার : কক্সবাজারের মহেশখালী উপজেলায় ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘড়িভাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ছেনুয়ারা খাতুন (৫০) ওই এলাকার বাহাদুর মিয়ার স্ত্রী। এ ঘটনায় ছেলে মোজ্জাম্মেলকে (৩২) আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বাংলানিউজকে জানিয়েছেন, বিকেলে মানসিক ভারসাম্যহীন মোজ্জাম্মেল লাঠি দিয়ে তার মা ছেনুয়ারাকে আঘাত করলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এ সময় ছেনুয়ারাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১২

প্রতিবেদন: নুপা আলম/মাহবুবু রোকন

সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান