৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৩:৩৯ পিএম BDST banglanew24
30 Jun 2012   04:31:01 PM   Saturday BdST
E-mail this

ইউরোর ফাইনাল দেখবে ২৫০ মিলিয়ন দর্শক


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইউরোর ফাইনাল দেখবে ২৫০ মিলিয়ন দর্শক

কিয়েভ: ইউক্রেনের মাঠ কিয়েভ অলিম্পিক স্টেডিয়ামে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার মুখোমুখি হবে ইতালি ও স্পেন। মাঠে বসে সরাসরি খেলা উপভোগ করবেন প্রায় ৬৫ হাজার দর্শক। টিভি পর্দায় দুই দলের লড়াই প্রত্যক্ষ করবে কোটি কোটি ফুটবল প্রেমী। উয়েফা জানিয়েছে, বিশ্বের প্রায় ২৫০ মিলিয়ন টিভি দর্শক উপভোগ করবেন প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ।

চার বছর আগে স্পেন ও জার্মানির মধ্যকার ফাইনাল ম্যাচ দেখেছিলো ২৩৭ মিলিয়ন টিভি দর্শক। ওই রেকর্ড ভেঙ্গে এবার ২৫০ মিলিয়ন হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সংস্থার মার্কেটিং ডিরেক্টর লরাঁ এস্তেয়েঁ বলেন, ‘আশা করি দারুণ একটি ফাইনাল ম্যাচ হবে। যেকোনো বারের চেয়ে এবার দর্শক রেটিং অনেক ভালো।’

বিশ্বের প্রায় দু’শটি জায়গায় টিভি স্বত্ব বিক্রি করেছে উয়েফা। সেখান থেকে দারুণ ফিডব্যাকও পেয়েছে। মিডিয়া রাইটস হিসেবে সম্মিলিতভাবে ওইসব অঞ্চল থেকে প্রায় ১.০৭ বিলিয়ন মার্কিন ডলার পেয়েছে উয়েফা। যা সংস্থার আয়ের প্রায় ৬২ ভাগ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সিজি
সম্পাদনা: সেকান্দার আলী, বিভাগীয় প্রধান স্পোর্টস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান