কুড়িগ্রাম: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কুড়িগ্রাম জেলার ২ লাখ ৩৬ হাজার দরিদ্র পরিবারকে ভিজিএফ ও ভিজিডি কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
কুড়িগ্রাম জেলার ৯ উপজেলায় ভিজিএফের আওতায় ২ লাখ ১০ হাজার দরিদ্র পরিবারকে ১০ কেজি করে চাল ও ভিজিডির আওতায় দুঃস্থ ২৬ হাজার ৪শ ৯৮টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এ চালের মূল্য প্রায় ৮ কোটি টাকা বলে জানা গেছে।
খাদ্য ও দুর্যোগ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী শুক্রবার ভিজিডি ও ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম তদারকি করেন।
বাংলাদেশ সময় : ২০২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
সম্পাদনা : প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর
Kumar.sarkerbd@gmail.com