 |
লন্ডন: অস্ট্রেলিয়ার বিপক্ষে একদিনের সিরিজের জন্য পূর্ণ শক্তিতে মাঠে নামছে ইংল্যান্ড। সম্প্রতি ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয়ী ১৪ সদস্যের দলকে রেখে দিয়েছে ইংলিশ ক্রিকেট বোর্ড।
শুক্রবার থেকে শুরু হতে যাওয়া সিরিজটি প্রসঙ্গে জাতীয় দলের নির্বাচক জিওফ মিলার বলেন,‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় ছিল সন্তোষজনক । নিজেদের মাটিতে টানা ছয়টি সিরিজ জিতে একদিনের ক্রিকেটে আমরা এগিয়েছি। অস্ট্রেলিয়া একদিনের ক্রিকেটে শক্তিশালী প্রতিপক্ষ। সে কারণে আসন্ন ন্যাটওয়েস্ট সিরিজটি আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে এ বিষয়ে আমার কোনো সংশয় নেই। আগামী তিন সপ্তাহ আমাদের খুব ভালো খেলতে হবে।’
জিওফ মিলারের মতে,‘একদিনের ক্রিকেটে বিশ্বসেরা র্যাঙ্কিংধারীদের বিপক্ষে খেলা আমাদের জন্য কঠিন পরীক্ষা। আমরা উন্নতির এই ধারাটা পরবর্তী গ্রীষ্মের চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ২০১৫ সালের বিশ্বকাপ পর্যন্ত ধরে রাখতে চাই।’
ইংল্যান্ড স্কোয়াড: অ্যালিস্টার কুক (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জনি বেয়ারস্টো, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, স্টুয়ার্ট ব্রড, জাদে ডার্নবাচ, স্টিভেন ফিন, ক্রেগ কিসওয়েটার, ইয়ন মর্গান, সমিত প্যাটেল, গ্রায়েম সোয়ান ও জোনাথন ট্রট।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ২৫, ২০১২
এএইচবি
সম্পাদনা: মনোজ হালদার, নিউজরুম এডিটর