১২ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ২৬, ২০১৩ ৫:১৯ এএম BDST banglanew24
10 Dec 2012   05:12:31 PM   Monday BdST
E-mail this

ফিরলেন নওশীন!


কামরুজ্জামান মিলু
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফিরলেন নওশীন!

টেলিভিশিন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদশের নিষেধাজ্ঞা প্রত্যাহারে অভিনয়ে ফিরলেন মডেল, অভিনেত্রী নওশীন। তবে নাটক নয়, আমিন খানের বিপরীতে ‘দুদু মিয়া’ সিনেমার মাধ্যমে হলো তার প্রত্যাবর্তন।

এরই মধ্যে ডায়েল রহমানের পরিচালনায় গত ৮ ডিসেম্বর সিলেটের জাফলংয়ে চলচ্চিত্রটির দুটি গানের শ্যুটিংও শেষ হয়েছে।

এ চলচ্চিত্রে নওশীনের বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক আমিন খান। জাফলংয়ের বিভিন্ন লোকেশনে শ্যুটিং শেষে ঢাকায় তিনি ঢাকায় ফেরেন ৯ ডিসেম্বর।

‘দূর আকাশের ওই তারা’ এবং ‘তুমি আমার’ শিরোনামের গান দুটির কন্ঠশিল্পী ছিলেন কনা, রাজিব, আরিফ এবং বাবু।

nowshinএ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে নওশীন বাংলানিউজকে বলেন, “ব্রিটিশ বিরোধী ফরায়েজী আন্দোলন ইতিহাসে এক অনন্য মর্যাদায় প্রতিষ্ঠিত। এই আন্দোলনের কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে ডিজিটাল চলচ্চিত্র ‘দুদু মিয়া’। ছবির গল্পটি চমৎকার। এর আগে আমি ‘সোয়া চান পাখি’, ও ‘হ্যালো অমিত’ নামক দুটি চলচ্চিত্রে অভিনয় করেছি। এটা আমার অভিনীত তৃতীয় চলচ্চিত্র। ‘দুদু মিয়া’ চলচ্চিত্রটি সবধরনের দর্শকের জন্য নির্মিত। আশাকরি সবার ভালো লাগবে।”

এছাড়া ‘সঙসূত্র’ নামের একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করছেন নওশীন। হাসিবুর রেজা কল্লোলের লেখা ‘সঙসূত্র’ নামের নাটকটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে তিনি অভিনয় করেছেন একজন জনপ্রিয় সিনেমা নায়িকার চরিত্রে।

টেলিভিশিন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসয়িশেন এর নিষেধাজ্ঞা নিয়ে তিনি বলেন, ‘আমি তারিক আনাম খানের সঙ্গে কথা বলেছি। এখন কোনো ধরনের সমস্যা নেই। তিনি শিডিউল দিতে বলেছেন। আর সিনেমার জন্য তো অ্যাসোসিয়েশনের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন নেই।”

nowshinআমিন খান ও নওশীন অভিনীত নতুন এ চলচ্চিত্রের গল্প নিয়ে পরিচালক ডায়েল রহমান বাংলানিউজকে বলেন, “বিপ্লবী নেতা দুদু মিয়া গ্রামের সবার প্রিয় একজন মানুষ। তাঁর বাবা হাজী শরীয়তউল্লাহ মারা যাওয়ার পর বিভিন্ন গ্রামে ঘুরে একটা লাঠিয়াল বাহিনী গঠন করেন দুদু মিয়া। সব অন্যায়ের তীব্র প্রতিবাদ করতে থাকেন তিনি। এক পর্যায়ে গ্রামের অত্যাচারী জমিদারকে করেন খুন। একই গ্রামের মেয়ে মোনা,  চঞ্চল প্রকৃতির হওয়ায় গ্রামের কেউ তাকে সহ্য করতে পারে না। এমন সময় তার পাশে এসে দাঁড়ায় দুদু মিয়া। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। আমরা আপাতত চলচ্চিত্রের দুটি গানের দৃশ্যধারণের কাজ শেষ করেছি। বাকি কাজ আবার শুরু করব জানুয়ারিতে।”

গোলাম মওলা, এনামুল হক এবং দিপু শামিমের প্রযোজনায় ছবিটির কাহিনী বিন্যাসকারী ছটকু আহমেদ। দুদু মিয়া নাম চরিত্রে অভিনয় করছেন আমিন খান এবং মোনা চরিত্রে নওশীন। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুজাতা, আহমেদ শরীফ, শ্যামল জাকারিয়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১২
এমকে/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম, এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান