৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৬:৩০ পিএম BDST banglanew24
10 Aug 2012   09:20:13 PM   Friday BdST
E-mail this

পদ্মাসেতু দুর্নীতি ধামাচাপা দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব: মওদুদ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পদ্মাসেতু দুর্নীতি ধামাচাপা দিতে অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব: মওদুদ
ছবি: সাইমন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতুর দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অন্তবর্তীকালীন সরকারের ধোয়া তুলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ।

শুক্রবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের ফেনী সমিতির কার্যালয়ে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ন্যাব) আয়োজিত ‘বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে দেশি-বিদেশি চক্রান্ত ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, “পদ্মাসেতুর দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী অন্তবর্তীকালীন সরকারের ধোয়া তুলছেন। জনগণকে বিভ্রান্ত করার জন্য ছোট কেবিনেটের অন্তবর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। অথচ তিনি ভালো করেই জানেন, বিএনপি দলীয় কোনো সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না।”

তিনি বলেন, “সরকারের ভেতরে যে দুর্নীতিচক্র রয়েছে, তাদের জন্য বিশ্বব্যাংক বাংলাদেশকে কোনো ঋণ দিতে চায় না। আবুল হোসেনের পদত্যাগ ও সচিবের ছুটিতে পাঠানোর ঘটনা লোক দেখানো।”

সংগঠনের সভাপতি বিলকিস জাহান চৌধুরীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম দোলন এবং আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১২
এসকেএস/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

রাজনীতি

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান