মল্লিকা ও ঐশ্বরিয়ার পর কান চলচ্চিত্র উৎসবে যোগ দিলেন বলিউড গ্ল্যামার সোনম কাপুর। লরিয়াল আয়োজিত পার্টিতে সোনম উপস্থিত ছিলেন ২৫ মে শুক্রবার। উৎসবের শেষ দিন তিনি রেড কার্পেটে হাঁটবেন। কান উৎসবে তার এটি দ্বিতীয় পদার্পণ।
বলিউডের এই সময়ের ফ্যাশন আইকন সোনম কাপুরকে লরিয়ালের পার্টিতেও আকর্ষণীয় ভঙ্গিমায় দেখা গেছে। তার পরণে ছিল সাদা-কালে প্রিন্টের স্লিভলেস গাউন।সোনমের লম্বা ও স্লিম শারীরিক গঠনের সঙ্গে মানানসই করেই এই পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার নাইম খান। পোশাকের সঙ্গে ছিল মানানসই অর্নামেন্টস আর জুতা।
বলিউডের মেগাস্টার অভিনেতা অনিল কাপুরের কন্যা সোনম ফ্যাশন আর স্টাইলিস্ট প্রেজেন্টেশনের মাধ্যমে রেড কার্পেটে টেক্কা দিবেন মল্লিকা আর ঐশ্বরিয়াকে। অনেকের ধারণা গ্ল্যামার আর স্টাইলের দিক থেকে বলিউডের অন্য দুই অভিনেত্রী এবার ছাড়িয়ে যাবেন সোনম কাপুর। লরিয়েলের পার্টিতে তার আকর্ষণীয় উপস্থিতি এই ধারণা ছড়িয়ে দিয়েছে অনেকের মাঝেই।
বাংলাদেশ সময় ০০১৫, মে ২৭, ২০১২ সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।