৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:১৩ এএম BDST banglanew24
02 Jun 2012   11:05:50 PM   Saturday BdST
E-mail this

সিলেট ভেন্যু পরিদর্শন করবেন বিসিবি সভাপতি


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সিলেটে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে অতিথি হয়ে যাচ্ছেন ক্রিকেট বোর্ড সভাপতি আ হ ম মোস্তফা কামাল। মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সভাপতির সঙ্গে থাকবেন। সফরের সিলেট জেলা এবং বিভাগীয় স্টেডিয়ামও পরিদর্শন করবেন তারা।

মেয়রকাপ ক্রিকেটের খেলা দেখা আর পুরস্কার প্রদান অনুষ্ঠান এক্ষেত্রে গৌন বিষয়। আসল কাজ সিলেটে ক্রিকেট প্রসারে উদ্যোগ গ্রহণ। আন্তর্জাতিক ক্রিকেট সেখানে হলে স্থানীয় দর্শকরা হুমড়ি খেয়ে পড়বে। এছাড়ও সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা আয়োজনের ইচ্ছে আছে বিসিবি সভাপতির।

সভাপতি মোস্তফা কামাল এবং জালাল ইউনুস সিলেটে একটা দিনে থেকে ফিরে আসবেন সোমবার। জালাল ইউনুস বাংলানিউজকে বলেন,‘জেলা স্টেডিয়াম পরিদর্শন করবো। সভাপতি ইচ্ছে সিলেটে বিপিএলের খেলা আয়োজন করবেন। স্টেডিয়ামটি কোন অবস্থায় আছে তা দেখে পরে হয়তো সিদ্ধান্ত নেবেন। এছাড়া বিভাগীয় স্টেডিয়ামটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য উপযোগী কি না তাও দেখা হবে।’

সিলেট ভেন্যু পরিদর্শন শেষে ওইদিন ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেটে স্টেডিয়ামে বিসিবি কার্যনির্বাহী কমিটির সভায় যোগ দিবেন তারা দু’জন। সেখানে পরিচালকদের সঙ্গে নতুন কোচ রিচার্ড পাইবাসকে পরিচয় করিয়ে দিবেন সভাপতি।

বাংলাদেশ সময়: ২২৫৯ ঘণ্টা, জুন ০২, ২০১২
এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান