৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ২:৩২ এএম BDST banglanew24
06 Jul 2012   03:14:21 PM   Friday BdST
E-mail this

চীনে শিশুপাচার বিরোধী অভিযানে ১৮১ শিশু উদ্ধার


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চীনে শিশুপাচার বিরোধী অভিযানে ১৮১ শিশু উদ্ধার

ঢাকা: চীনের পুলিশ শিশুপাচারকারীদের দু’টি শক্তিশালী গ্যাং ভেঙে দিয়েছে। এ অভিযানে সারাদেশ থেকে ১৮১টি শিশুও উদ্ধার করেছে তারা। শুক্রবার কর্মকর্তারা এ খবর জানিয়েছেন।

চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, দেশব্যাপী শিশুপাচার বিরোধী অভিযানে গত সোমবার কর্তৃপক্ষ সন্দেহভাজন ৮শ’ ২ জনকে আটক করেছে।

অপহৃত বেশিরভাগ শিশুই সন্তানহীন দম্পতিদের দত্তক দেওয়া হয় বা কারখানার শ্রমিক অথবা বাড়ির চাকর হিসেবে বিক্রি করে দেওয়া হয় বলে জানা যায়।

বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে শিশুপাচার একটি ভয়াবহ সমস্যার রূপ নিয়েছে। সরকারের এক শিশু আইন এবং দত্তক আইন শিথিল করার কারণেই এ সমস্যা বাড়ছে বলে অনেক সমালোচক মনে করেন। এ নীতিই চীনে শিশু কেনা-বেচার গোপন বাজার সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে বলে মনে করা হয়।

সর্বশেষ অভিযানে দেশব্যাপী হেবেই, শানডং, হেনান, সিচুয়ান এবং ইউনানসহ ১৫টি প্রদেশ ও এলাকা থেকে উল্লেখিত শিশুগুলো উদ্ধার করা হয় এবং দু’টি বড় গ্যাং ভেঙে দেয় পুলিশ।

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে হেনান প্রদেশে চারটি শিশু বিক্রি করার সময় ধরে পড়ে পাচারকারীরা। এর পরই সারা দেশে অভিযান পরিচালনা করে সরকার।

এর আগে ২০১১ সালের মার্চে জননিরাপত্তা মন্ত্রণালয় জানায়, সারা দেশ থেকে পুলিশ ১০ হাজারেও বেশি অপহৃত শিশু ও নারী উদ্ধার করেছে পুলিশ।

এ খবরের পর অ্যাঙ্গোলায় দেহব্যবসার জন্য চীনা নারী পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এক অভিযানে ১৬ নারী এবং এর সঙ্গে জড়িত ১৬ ব্যক্তিকে আটক করে অ্যাঙ্গোলা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২

সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান