ঢাকা: পুঁজিবাজারে সদ্য তালিকাভুক্ত ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লি. কোম্পানির পরিচালনা পর্ষদ এর প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত হিসাব প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী প্রথম প্রান্তিকে কোম্পানির মুনাফা বেড়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ওয়েবসাইটে দেওয়া তথ্য মতে, ইউনিক হোটেল লি. কোম্পানির গত ৩১ মার্চ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০১২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয়েছে ৩৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৬৬ টাকা।
যেখানে গত বছর প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২০১১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয়েছিল ২৯ কোটি ২১ লাখ টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ১ দশমিক ২৭ টাকা।
অন্যদিকে, ২০১১ সালের ৩১ ডিসেম্বর (জানুয়ারি-ডিসেম্বর’২০১১) সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ১০৪ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৪ দশমিক ৫৫ টাকা।
যেখানে ২০১০ সালের ৩১ ডিসেম্বর (জানুয়ারি-ডিসেম্বর’২০১০) সমাপ্ত অর্থবছরে কোম্পানির কর পরবর্তী মুনাফা হয়েছিল ১১৯ কোটি ২৪ লাখ ৭০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ৫ দশমিক ৫২ টাকা।
বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জুন ২৮, ২০১২
এসএনএইচ/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর