৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১২:৫৮ পিএম BDST banglanew24
16 Jul 2012   04:55:35 PM   Monday BdST
E-mail this

বাংলাদেশ সাবমেরিন কেবলের ৬ কোটি টাকার শেয়ার লেনদেন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার সূচক ও লেনদেনের নিম্নমুখী প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) লেনদেন। এদিন ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে।

সোমবার পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে লেনদেনের শীর্ষ অবস্থানে ছিল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ার ও দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন কোম্পানির শেয়ারের দাম।

এদিন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির মোট ৬ কোটি ৫ লাখ ৫৩ হাজার ৫০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। অন্যদিকে, গ্রামীণফোন কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৫ কোটি ১৭ লাখ ৬১ হাজার ৫০০ টাকার।

এদিন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ ৬০ দশমিক ৪ টাকা এবং সর্বনিম্ন ৫৭ দশমিক ৪ টাকায় লেনদেন হয়।

ডিএসই’র ওয়েবসাইট থেকে জানা যায়, ২০১২ সালে তালিকাভুক্ত ‘এন’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ১০০টিতে।

সোমবার এ কোম্পানির বাজার মুলধন দাঁড়ায় ৭০০ কোটি ৩৮ লাখ ৯২ হাজার টাকা, অনুমোদিত মুলধন ১ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মুলধন ১১৮ কোটি ৫০ লাখ টাকা।
বাজারে এ কোম্পানির মোট ১১ কোটি ৮৫ লাখ ৯ হাজার ১৭০টি শেয়ার রয়েছে। যার মধ্যে সরকারের কাছে ৭৩ দশমিক ৮৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২০ শতাংশ শেয়ার রয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটি ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে বাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করেছে।

কোম্পানির ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ৩৫ টাকা মূল্য নির্ধারণ করা হয়। এর মধ্যে কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১০ লাখ শেয়ার সংরক্ষিত।

অন্যদিকে, সোমবার লেনদেনের দ্বিতীয় শীর্ষে থাকা গ্রামীণফোন কোম্পানির শেয়ার সর্বোচ্চ ১৯৩ টাকা এবং সর্বনিম্ন ১৮৯ টাকায় লেনদেন হয়। গত কার্যদিবসের এ কোম্পানির শেয়ারের দাম ছিল ১৯৩ দশমিক ৩ টাকা।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান