ঈদ উপলক্ষে জিটিভিতে প্রচার হবে কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরীর বিশেষ সঙ্গীতানুষ্ঠান ‘তোমার আমার গান’।
অনুষ্ঠানে এই জনপ্রিয় দুই শিল্পী গানের পাশাপাশি উৎসবের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন ।
ঈদ ও পূজা একত্রে তারা এই উৎসবে অংশগ্রহণ করা নিয়ে বিভিন্ন কথা বলেছেন।
কুমার বিশ্বজিৎ বলেছেন, কীভাবে তিনি পূজার দিনটা পালন করেন। আর সামিনা চৌধুরী বলেছেন, ঈদ নিয়ে নানা ঘটনা। কথা বলেছেন, তাদের ক্যারিয়ারের নানা দিক নিয়ে, গেয়েছেন তাদের জনপ্রিয় সব গান। আর তাদের সঙ্গে আড্ডা আর অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন সঙ্গীত শিল্পী চম্পা বণিক।
সৌমিত্র ঘোষ ইমনের প্রযোজনায় অনুষ্ঠানটি জিটিভির ঈদ আয়োজনের প্রথম দিন বিকাল ৩টা ২০ মিনিটে প্রচার হবে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, অক্টোবর ১৯,২০১২
এমকে