৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ২:৫০ এএম BDST banglanew24
24 Jun 2012   01:14:52 PM   Sunday BdST
E-mail this

অনির্দিষ্টকালের অনশনে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার পাইলটরা


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অনির্দিষ্টকালের অনশনে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার পাইলটরা

ঢাকা: অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করতে যাচ্ছে এয়ার ইন্ডিয়ার বিমান চালকরা। আন্দোলনের দেড় মাস পেরিয়ে গেলেও পাইলটদের দাবির ব্যাপারে সরকার কোন ইতিবাচক সাড়া না দেওয়ায় রোববার থেকে এ অনশন শুরু করার ঘোষণা দিয়েছে তারা।

পদোন্নতি বিধি পরিবর্তন, বেতন-ভাতা বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে গত মাসে আন্দোলন শুরু করে এয়ার ইন্ডিয়ার পাইলটদের একাংশের সংগঠন ‘এয়ার ইন্ডিয়ান পাইলটস’ গিল্ড (আইপিজি)।

গত শনিবার ধর্মঘটী পাইলটরা জানিয়েছে,  এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বৈষম্য আর শোষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আইপিজির ১০ জন সদস্য রোববার অনশন শুরু করবে।

আইপিজির এক নেতা বলেন, ‘আমরা যত তাড়াতাড়ি সম্ভব এ ধর্মঘটের অবসান ঘটাতে চাই। কিন্তু আমাদের বরখাস্ত হওয়া ১০১ জন সহকর্মীকে পুনর্বহাল না করা পর্যন্ত আমরা ধর্মঘট চালিয়ে যাব।’

অনশন শুরু করতে যাওয়া ১০ জন বিমান চালকের সঙ্গে তাদের পরিবার ও ধর্মঘটী অন্য পাইলটরাও অচিরেই যোগ দেবে বলে তিনি জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এ পাইলট নেতা অভিযোগ করেন, ‘আমরা সবচে বেশি বেতন পাই-  সবার মধ্যে এমন একটি অলীক ধারণা আছে। অথচ আমাদের বেতন নিয়ে যে রূপকথা প্রচলিত সে পরিমাণ বেতন মোটেও আমরা পাই না।’

এদিকে গত ৭ মে থেকে শুরু হওয়া এয়ার ইন্ডিয়ার দূর পাল্লার বিমান চালকদের এই আন্দোলন কর্মসূচিকে অবৈধ ঘোষণা করেছে সরকার ও দিল্লী হাইকোর্ট।

টানা এ ধর্মঘটের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ সরকারি বিমান পরিবহন কোম্পানি। পাইলট সঙ্কটের কারণে অনেক আন্তর্জাতিক ফ্লাইট কমিয়ে আনতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। ধর্মঘট শুরু হওয়ার পর থেকে এ বিমানের ৪৫টি ফ্লাইটের মধ্যে এখন ৩৮টি চালু রাখতে পেরেছে তারা।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, জুন ২৪, ২০১২
সম্পাদনা: শামসুন নাহার ও জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান