ঢাকা: চলতি বছর হজযাত্রীদের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত হজযাত্রীরা টাকা জমা দিতে পারবেন।
হজযাত্রীসহ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দাবির পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগামী ১ জুলাই পর্যন্ত হজের টাকা জমা দেওয়ার সময় বাড়ানো হয়েছে। তবে পুরো টাকা একবারে জমা দিতে হবে।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী বুধবার (২০ জুন) ছিলো টাকা জমা দেওয়ার শেষ দিন। হজযাত্রীসহ হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) টাকা জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়ে আসছিলো। তারা টাকা জমা দেওয়ার সময় আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানোর আবেদন জানিয়েছিলো ধর্ম মন্ত্রণালয়ের কাছে।
বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ২০, ২০১২
এসএমএ/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এটিডর